রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলেই অবসরে যাচ্ছেন মুশফিক   সহিংসতা ও নাশকতা প্রতিরোধে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার   জমকালো আয়োজনে উন্মোচন হলো এবিজি মিডিয়া কাপের ট্রফি   তারেক রহমানের নেতৃত্বে দেশি-বিদেশি ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: সাইফুল আলম নীরব   আগামী অর্থবছর শেষে ভবদহের জলাবদ্ধতা দূর হবে: পানিসম্পদমন্ত্রী   টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ফের ৫ দিনের রিমান্ড   হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৫ জন   
সহিংসতা ও নাশকতা প্রতিরোধে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৮:১৮ পিএম   (ভিজিট : ৯২)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গোপালগঞ্জে সহিংসতা ও নাশকতা প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন এলাকায় বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। পাশাপাশি চলছে নিয়মিত টহল ও নজরদারি।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় জেলার বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলের পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নিরাপত্তা জোরদার করা হয়। এদিকে, আগামী রোববার (২৯ নভেম্বর) ও সোমবার (৩০ নভেম্বর) গোপালগঞ্জে লকডাউনের ডাক দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

শনিবার শহরের বিভিন্ন সড়ক ও বাজারে মানুষের চলাচল এবং যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক দেখা গেছে।

জেলার সার্বিক নিরাপত্তায় পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বিজিবি, আনসার ব্যাটালিয়ন ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন।

তবে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়ার ঘটনায় এখনো থানা দুটির কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হয়নি। এ ছাড়া গোপালগঞ্জ থেকে ঢাকা ও রাজশাহীগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকলেও অনলাইনে পাঠদান চলছে।

গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার নিরাপত্তায় ১৫ প্লাটুন আনসার ব্যাটালিয়নের সদস্য মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়, জেলা কারাগার, সার্কিট হাউস ও জেলা পরিষদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় দায়িত্ব পালন করছেন তাঁরা।

গোপালগঞ্জ আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট এস এম রায়হান হেলাল জানান, মহাপরিচালকের নির্দেশনায় জেলায় ১৫ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও ক্ষয়ক্ষতি এড়াতে তাঁরা দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি মোকাবিলায় সদস্যরা প্রশিক্ষিত ও প্রস্তুত রয়েছেন।

এ ছাড়া জেলায় ৫৫ প্লাটুন বিজিবি, পুলিশের ২ হাজার ৩৫০ জনের বেশি সদস্য, এসআরবি এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

গোপালগঞ্জে দায়িত্ব পালনরত ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ইন্সপেক্টর মোহাম্মদ হাসান উল্লাহ জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে তাঁদের সদস্যরা দায়িত্ব পালন করছেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলা এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাঁরা প্রস্তুত রয়েছেন। পাশাপাশি অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন তাঁরা।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]