রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলেই অবসরে যাচ্ছেন মুশফিক   সহিংসতা ও নাশকতা প্রতিরোধে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার   জমকালো আয়োজনে উন্মোচন হলো এবিজি মিডিয়া কাপের ট্রফি   তারেক রহমানের নেতৃত্বে দেশি-বিদেশি ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: সাইফুল আলম নীরব   আগামী অর্থবছর শেষে ভবদহের জলাবদ্ধতা দূর হবে: পানিসম্পদমন্ত্রী   টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ফের ৫ দিনের রিমান্ড   হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৫ জন   
তারেক রহমানের নেতৃত্বে দেশি-বিদেশি ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: সাইফুল আলম নীরব
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৮:০৭ পিএম   (ভিজিট : ৭৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সকল প্রকার নৈরাজ্য, সন্ত্রাস ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন।

শনিবার (২৮ নভেম্বর) আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেন, তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে দেশি-বিদেশি সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।

সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি বশির হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক বিভিন্ন ঘটনাপ্রবাহ নিয়ে বক্তব্য দেন সাইফুল আলম নীরব।

তিনি বলেন, নৈরাজ্য, সন্ত্রাস ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তারা রাজপথে নেমেছেন। বিগত স্বৈরাচারী শাসনের সহযোগীরা দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, তাদের এ অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে সাইফুল আলম নীরব অভিযোগ করেন, শেখ হাসিনার নির্দেশে জ্বালাও-পোড়াও ও নাশকতার মাধ্যমে সারা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। তবে সচেতন জনগণ ও জাতীয়তাবাদী শক্তির সম্মিলিত প্রতিরোধে সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরের পাশাপাশি বিদেশে বসেও বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছিল। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও দৃঢ় নেতৃত্বে এসব ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে। তার নেতৃত্বে দেশ স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে একটি নিরাপদ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সাইফুল আলম নীরব। একই সঙ্গে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে নেতা-কর্মীসহ সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশ শেষে সংগঠনের নেতা-কর্মীরা রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]