শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা করে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক   কুষ্টিয়া জেলা কারাগারে দ্বিতীয় দফায় ককটেল বিস্ফোরণ   বিজিবির ওপর হামলা ও গাড়িতে আগুন, ছাত্রলীগ নেতাসহ আসামি ৫ হাজার ৮ জন   বিসিবির বোর্ড সভা কাল, আলোচনায় বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজন    শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, মালিকদের এ দায়িত্ব বুঝতে হবে: গোলাম পরওয়ার   আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন   ‘প্রধানমন্ত্রীর কাছে বিএনপি নেতাদের কর্মকাণ্ড তুলে ধরব’: এমপি আমির হামজা   
শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, মালিকদের এ দায়িত্ব বুঝতে হবে: গোলাম পরওয়ার
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৩:১৭ পিএম   (ভিজিট : ৩১)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শ্রমিকের ঘাম ও শ্রমে শিল্পমালিকেরা কোটি কোটি টাকার মালিক হলেও শ্রমিকদের ন্যায্য মজুরি ও জীবনমান নিশ্চিত হচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম বন্দরসংলগ্ন শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবি এখনো পূরণ হয়নি। বিশেষ করে তৈরি পোশাকশিল্পে শ্রমিকদের বর্তমান অবস্থা প্রত্যাশিত নয়। শ্রমিকেরা নিজেদের ঘাম ও শ্রম দিয়ে মালিকদের সম্পদের পরিমাণ বাড়ালেও তাঁদের জীবনযাপন, চিকিৎসা ও পরিবারের ভরণপোষণের দায়িত্ব যথাযথভাবে পালন করা হচ্ছে না। শিল্পমালিকদের বিষয়টি উপলব্ধি করতে হবে।

তিনি বলেন, ‘শিল্প বাঁচলে দেশ বাঁচবে’ যেমন সত্য, তেমনি ‘শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে’—এ কথাও মনে রাখতে হবে।

শ্রমিক আন্দোলনের ধরন সম্পর্কে জামায়াতের এই নেতা বলেন, ভাঙচুর, জ্বালাও-পোড়াও, কারখানায় ধর্মঘট ও অগ্নিসংযোগের মতো সন্ত্রাসনির্ভর শ্রমিক রাজনীতিতে শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বাস করে না। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় আদর্শভিত্তিক ও নিয়মতান্ত্রিক ট্রেড ইউনিয়ন আন্দোলন গড়ে তুলতে হবে।

নবনির্বাচিত কমিটির সদস্যদের উদ্দেশে তিনি বলেন, চট্টগ্রাম দেশের অর্থনৈতিক রাজধানী। শিল্পকারখানা ও বন্দরের কারণে জাতীয় অর্থনীতিতে এ অঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই এখানে শ্রমিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে। আগামী দুই বছরে নতুন কমিটির নেতৃত্বে আরও বেশি ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যাশা করেন তিনি।

সম্মেলনে এস এম লুৎফর রহমানকে সভাপতি ও আবু তালেব চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, শ্রমিক রাজনীতি এবং সামাজিক-রাজনৈতিক কর্মকাণ্ডের মূল দর্শন হওয়া উচিত পরকালের প্রতি বিশ্বাস। ইসলামী আদর্শের ভিত্তিতে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন শ্রমিক আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি জানান, ১৯৬৮ সালের ২৩ মে তৎকালীন পূর্ব পাকিস্তানে ইসলামী আদর্শের পতাকাবাহী শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিষ্ঠিত হয়। সে সময় শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনকে কমিউনিজমের প্রসারের মাধ্যম হিসেবে ব্যবহারের প্রবণতা ছিল। এর বিপরীতে ইসলামী আদর্শের অনুসারীরা ট্রেড ইউনিয়ন আন্দোলনকে ইসলামের শিক্ষা ও মূল্যবোধ প্রচারের ক্ষেত্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেন।

সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ শাহজাহান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম এবং চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মো. জহিরুল ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]