শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা করে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক   কুষ্টিয়া জেলা কারাগারে দ্বিতীয় দফায় ককটেল বিস্ফোরণ   বিজিবির ওপর হামলা ও গাড়িতে আগুন, ছাত্রলীগ নেতাসহ আসামি ৫ হাজার ৮ জন   বিসিবির বোর্ড সভা কাল, আলোচনায় বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজন    শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, মালিকদের এ দায়িত্ব বুঝতে হবে: গোলাম পরওয়ার   আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন   ‘প্রধানমন্ত্রীর কাছে বিএনপি নেতাদের কর্মকাণ্ড তুলে ধরব’: এমপি আমির হামজা   
বিজিবির ওপর হামলা ও গাড়িতে আগুন, ছাত্রলীগ নেতাসহ আসামি ৫ হাজার ৮ জন
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৩:২১ পিএম   (ভিজিট : ৩৩)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের ঘটনায় মামলা হয়েছে। মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা সভাপতি নিউটন মোল্লাসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে। সব মিলিয়ে আসামির সংখ্যা ৫ হাজার ৮ জন।

মামলার প্রধান আসামি করা হয়েছে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে। অন্য নামীয় আসামিরা হলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, বর্তমান সভাপতি শামছুল হক, সহসভাপতি রিপন শেখ ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস (কালু)। এ ছাড়া আরও দুজনের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে।

গত ২৩ নভেম্বর বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের সঙ্গে টহল দিচ্ছিল বিজিবি। এ সময় টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় টহলদল।

পথে উপজেলার নিলফা বাজার এলাকায় পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। বিজিবি সদস্যরা তাঁদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করলে একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয় এবং ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

এজাহার অনুযায়ী, হামলার সময় বিজিবির একটি এপিসি ও একটি জিপে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাধা দিতে গেলে বিজিবির নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান, ফারুক হোসেন এবং সহকারী পরিচালক মো. সাইফিয়ার রহমান গুরুতর আহত হন।

হামলায় বিজিবির একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা সম্পূর্ণ পুড়ে যায়। জিপে থাকা ৯০ রাউন্ড গুলিসহ তিনটি এসএমজির ম্যাগাজিনও পুড়ে নষ্ট হয়। এ ছাড়া অন্য একটি এপিসির টায়ার ও ফগ লাইট এবং একটি পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়।

পাশাপাশি বিজিবির গাড়িতে থাকা একটি সরকারি এইচপি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুট করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৬ কোটি ৫১ লাখ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন সেন্টু জানান, বিজিবির গাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় বাহিনীর পক্ষ থেকে মামলা করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]