শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা করে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক   কুষ্টিয়া জেলা কারাগারে দ্বিতীয় দফায় ককটেল বিস্ফোরণ   বিজিবির ওপর হামলা ও গাড়িতে আগুন, ছাত্রলীগ নেতাসহ আসামি ৫ হাজার ৮ জন   বিসিবির বোর্ড সভা কাল, আলোচনায় বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজন    শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, মালিকদের এ দায়িত্ব বুঝতে হবে: গোলাম পরওয়ার   আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন   ‘প্রধানমন্ত্রীর কাছে বিএনপি নেতাদের কর্মকাণ্ড তুলে ধরব’: এমপি আমির হামজা   
গোপালগঞ্জের সবাইকে শাস্তি দেওয়া ‘অমানবিক ও বিপজ্জনক’ : আসিফ নজরুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৩:০৩ পিএম   (ভিজিট : ৩৫)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গোপালগঞ্জের কয়েকজন দুর্বৃত্তের কর্মকাণ্ডের জন্য জেলার সব মানুষকে শাস্তি দেওয়ার চিন্তাকে অমানবিক ও বিপজ্জনক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে আসিফ নজরুল লেখেন, গোপালগঞ্জে কিছু দুর্বৃত্ত রয়েছে এবং নৈরাজ্য ঠেকাতে আইন অনুযায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তবে তাদের অপরাধের জন্য জেলার সব মানুষকে শাস্তি দেওয়া বা ‘কালেকটিভ পানিশমেন্ট’ একটি অমানবিক ও বিপজ্জনক চিন্তা। এ পরিস্থিতিতে গোপালগঞ্জে অবিলম্বে সব নাগরিক সুবিধা পুনরায় চালু করার আহ্বান জানান তিনি।

তিনি আরও লেখেন, শেখ হাসিনার শাসনামলে দেশের কিছু অঞ্চলের মানুষ বিভিন্নভাবে কালেকটিভ পানিশমেন্টের শিকার হয়েছেন। সেই ধরনের পরিস্থিতি যেন আবার তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো অবস্থাতেই যেন শেখ হাসিনার ভয়াবহ চিন্তার অনুসারী হয়ে ওঠা না হয়।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]