শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা করে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক   কুষ্টিয়া জেলা কারাগারে দ্বিতীয় দফায় ককটেল বিস্ফোরণ   বিজিবির ওপর হামলা ও গাড়িতে আগুন, ছাত্রলীগ নেতাসহ আসামি ৫ হাজার ৮ জন   বিসিবির বোর্ড সভা কাল, আলোচনায় বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজন    শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, মালিকদের এ দায়িত্ব বুঝতে হবে: গোলাম পরওয়ার   আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন   ‘প্রধানমন্ত্রীর কাছে বিএনপি নেতাদের কর্মকাণ্ড তুলে ধরব’: এমপি আমির হামজা   
প্রধানমন্ত্রীর নির্দেশে কমছে হজের বিমানভাড়া, ভাতার আওতায় আসছেন ইমাম-মুয়াজ্জিনরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৩:০৬ পিএম   (ভিজিট : ৩৪)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি দেশের মসজিদগুলোতে কর্মরত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য ভাতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় সেবাকর্মী আর্থিক সহায়তা পাবেন বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী ৫৩তম বার্ষিক ও ইসলাহি মাহফিলে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব তথ্য জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় হজযাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে বিমানের ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মসজিদে দায়িত্ব পালনকারী ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ভাতা দেওয়ার উদ্যোগও প্রধানমন্ত্রীর চিন্তাভাবনা ও সদিচ্ছার প্রতিফলন।

তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং আলেম-ওলামাদের কল্যাণে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। হজযাত্রীদের আর্থিক চাপ কমানোর পাশাপাশি ধর্মীয় অঙ্গনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সহযোগিতা নিশ্চিত করতেও সরকার কাজ করছে।

ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য ভাতা চালু হলে মসজিদের সেবায় নিয়োজিত ব্যক্তিদের আর্থিকভাবে সহযোগিতা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় মধুপুরের পীর সাহেব হজরত মাওলানা আব্দুল হামিদসহ দেশের আলেম-ওলামাদের জাতীয় শান্তি, স্থিতিশীলতা ও সামগ্রিক কল্যাণ কামনায় দোয়া করার আহ্বান জানান ধর্মমন্ত্রী।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রীর বক্তব্যের বিষয়টি জানানো হয়।

মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার মহাপরিচালক, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হজরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের সভাপতিত্বে মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠান পরিচালনা করছেন মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা উবায়দুল্লাহ কাসেমী।

মাহফিলে বক্তব্য ও বয়ান পেশ করেন সাবেক ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি দিলাওয়ার হোসাইন, মাওলানা হাসান জামিল ও মাওলানা গাজী ইয়াকুব উসমানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের বিশিষ্ট আলেমরা।

এতে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]