বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: নারায়ণগঞ্জের সাত খুন মামলায় জিয়াউল আহসানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে: অ্যাটর্নি জেনারেল   ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে   একটি জেলাকে বিচ্ছিন্ন করে স্বাধীন ঘোষণার চেষ্টা দেশদ্রোহিতা: জামায়াত আমির   মেধাবী ছাত্রীদের জন্য বরাদ্দ বাইসাইকেল নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ   তিন মেজর জেনারেলকে রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে প্রত্যাহার   দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের   
প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:২৮ পিএম   (ভিজিট : ১৮৫)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্ভাব্য সংলাপে অংশ নেওয়ার বিষয়টি বিবেচনায় অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

অস্ট্রেলিয়া সফর শেষে মালয়েশিয়ায় একটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা থাকলেও তা বাতিল করেছেন তিনি। আগামী ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা ছিল। তবে মঙ্গলবার অস্ট্রেলিয়া থেকেই দেশের উদ্দেশে রওনা হয়েছেন জামায়াত আমির।

সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার পেছনে প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপ অন্যতম কারণ বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

মঙ্গলবার দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, মালয়েশিয়ার কর্মসূচি বাতিল করেছেন জামায়াত আমির। অস্ট্রেলিয়ার কাজ শেষ করেই দেশে ফিরছেন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপের কারণে তাঁর দেশে ফেরার সিদ্ধান্ত কি না, এমন প্রশ্নের জবাবে জুবায়ের বলেন, ‘হ্যাঁ, এটাও একটা কারণ যে আমরা তাঁর চলে আসার প্রয়োজন অনুভব করছি।’

এ বিষয়ে এর বেশি কিছু বলতে চাননি তিনি।

এদিকে, মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্ট্রেলিয়া সফর শেষে বিকেলে দেশের উদ্দেশে রওনা হয়েছেন শফিকুর রহমান। স্থানীয় সময় বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি তাঁকে বিদায় জানান।

গত ১৯ নভেম্বর দিবাগত রাতে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন জামায়াত আমির। ২০ নভেম্বর রাতে সিডনিতে পৌঁছানোর পর ২১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সিডনি ও ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে বিভিন্ন সংবর্ধনা, আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন তিনি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]