রবিবার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: দিনাজপুরে আবাসিক এলাকায় কুকুরের খামার, দুর্গন্ধ ও শব্দদূষণে ভোগান্তি!   ঝিকরগাছায় কোটি টাকার বই বাণিজ্যের টার্গেট    মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য   টেকনাফে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৮ জিম্মি উদ্ধার   ইয়েমেনে সৌদি বিমান হামলায় ১১ শিশুসহ নিহত ৪১, আহত অন্তত ২৮   পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, ছাড়াল আগের সব রেকর্ড   তৃণমূলের শক্তি বাড়াতে বহিষ্কৃত নেতাকর্মীদের দলে ফেরাচ্ছে বিএনপি   
দিনাজপুরে আবাসিক এলাকায় কুকুরের খামার, দুর্গন্ধ ও শব্দদূষণে ভোগান্তি!
​ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১:৪৭ পিএম   (ভিজিট : ২৭)

​দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের গাবুড়া ব্রিজ সংলগ্ন তালুকদার পাড়া এলাকায় ঘনবসতিপূর্ণ আবাসিক স্থানে একটি বিদেশি জাতের কুকুরের খামার গড়ে ওঠায় পরিবেশগত সমস্যা ও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে প্রতিকার চেয়ে স্থানীয়দের পক্ষ থেকে গণস্বাক্ষরিত আবেদন বিভিন্ন দপ্তরে জমা দেওয়া হয়েছে।

​এলাকাবাসীর অভিযোগ, ও গণস্বাক্ষরিত সূত্রে জানা যায়,ওই এলাকার বাসিন্দা ওয়াহাবের ছেলে মমিন ঢাকায় অবস্থান করায় বাড়িটি দেখাশোনার জন্য শ্বশুর মো.রশিদকে কেয়ারটেকার হিসেবে দায়িত্ব দেন। অভিযোগ রয়েছে ,কেয়ারটেকার মো. রশিদ বাড়িটি তার ছেলে মো.সোহাগকে ভাড়া দেন এবং সোহাগ সেখানে প্রায় ৫০ থেকে ৬০টি বিদেশি জাতের কুকুর নিয়ে একটি খামার গড়ে তোলেন।

​ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় এমন বড় পরিসরে কুকুর পালন করায় আশপাশের বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে বলে দাবি স্থানীয়দের। দিনরাত কুকুরের অবিরাম ডাক,দুর্গন্ধ ও বর্জ্যজনিত কারণে পরিবেশ দূষণের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি ও নিরাপত্তাহীনতার আশঙ্কা তৈরি হয়েছে।এতে শিশু ও বয়স্কদের স্বাভাবিক চলাফেরায় বিঘ্ন ঘটছে বলে জানান প্রতিবেশীরা।

এ বিষয়ে মুঠোফোনে খামারি সোহাগের সাথে যোগাযোগ করেও তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে মুঠোফোনে কথা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রহিম জানান, সেখানে একটি কুকুরের খামার আছে আমরা অবগত আছি। তবে তারা কোন রেজিস্ট্রেশন করেনি। স্থানীয় অধিবাসীদের অভিযোগ পেলে বিষয়টির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

​স্থানীয় বাসিন্দারা বলেন, "কোনো প্রাণী পালনের অধিকারকে আমরা সম্মান করি। তবে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় মানুষের বসবাসের পরিবেশ, জনস্বাস্থ্য ও নিরাপত্তা বিঘ্নিত করে এমন কোনো কার্যক্রম পরিচালনা করা উচিত নয়।"​

অভিযোগকারীদের ভাষ্যমতে, সমস্যার সমাধানে ইউনিয়ন পরিষদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও)দপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন কার্যালয়ে গণস্বাক্ষরিত আবেদন দেওয়া হলেও এখনো কার্যকর কোনো সুরাহা মেলেনি। তাদের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকার কারণে সংশ্লিষ্ট ব্যক্তি এ বিষয়ে কোনো তোয়াক্কা করছেন না।

​খামারের অবস্থান,বর্জ্য ব্যবস্থাপনা,শব্দদূষণ ও জনস্বাস্থ্যের ওপর প্রভাব সরেজমিনে পর্যালোচনা করে প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তালুকদার পাড়ার বাসিন্দারা।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]