রবিবার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: দিনাজপুরে আবাসিক এলাকায় কুকুরের খামার, দুর্গন্ধ ও শব্দদূষণে ভোগান্তি!   ঝিকরগাছায় কোটি টাকার বই বাণিজ্যের টার্গেট    মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য   টেকনাফে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৮ জিম্মি উদ্ধার   ইয়েমেনে সৌদি বিমান হামলায় ১১ শিশুসহ নিহত ৪১, আহত অন্তত ২৮   পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, ছাড়াল আগের সব রেকর্ড   তৃণমূলের শক্তি বাড়াতে বহিষ্কৃত নেতাকর্মীদের দলে ফেরাচ্ছে বিএনপি   
ফ্যাসিস্ট সরকারের আমলে পুলিশকে রাজনৈতিক কর্মীর মতো ব্যবহার করা হয়েছে: প্রতিমন্ত্রী অমিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১০:২৩ এএম   (ভিজিট : ৪৩)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিগত ফ্যাসিস্ট সরকার পুলিশ বাহিনীকে রাজনৈতিক কর্মীর মতো ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, পুলিশ সদস্যদের রাজনৈতিক পরিচয়ে নয়, পেশাদারিত্বের ভিত্তিতে দায়িত্ব পালন করতে হবে।

শনিবার (২১ নভেম্বর) যশোর কোতোয়ালি মডেল থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন প্রান্তে নাশকতা সৃষ্টির অপচেষ্টা চলছে। তবে প্রধানমন্ত্রী কোথাও পুলিশ ও জনগণকে পরস্পরের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর সুযোগ দেননি। পুলিশ সদস্যরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।

তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে একটি জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে উঠবে, যারা জনগণকে সেবা দেবে এবং মানুষের কাছে প্রকৃত বন্ধু হিসেবে বিবেচিত হবে। প্রধানমন্ত্রী সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছেন বলেও জানান তিনি।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যশোর কোতোয়ালি থানা অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। মহান মুক্তিযুদ্ধে এ থানার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন স্থানে মব সংস্কৃতির মাধ্যমে থানা লুটপাটের ঘটনা ঘটলেও বিএনপির নেতাকর্মীরা মানবপ্রাচীর তৈরি করে কোতোয়ালি থানার নিরাপত্তা নিশ্চিত করেছিলেন।

তিনি আরও বলেন, গত দেড় বছরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি বিএনপির নেতাকর্মীদের অনেক ক্ষোভ ও দুঃখ থাকলেও তারা উপলব্ধি করেছিলেন, একটি সভ্য রাষ্ট্রে স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশ বাহিনী অপরিহার্য। পুলিশকে বাদ দিয়ে স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা সম্ভব নয়।

নতুন ভবন নির্মাণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, উন্নত অবকাঠামো ও কর্মপরিবেশ নিশ্চিত করা হলে পুলিশ সদস্যরা জনগণকে আরও উন্নত সেবা দিতে পারবেন। ছয়তলা ভিত্তির ওপর চারতলা পর্যন্ত ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৭২ লাখ টাকা।

নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করার পাশাপাশি কাজের গুণগত মান নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। এ ক্ষেত্রে কোনো ধরনের আপস করা যাবে না বলে যশোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে সতর্ক করেন প্রতিমন্ত্রী।

কোতোয়ালি থানার পুরোনো ভবনের সঙ্গে মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া পুলিশ সদস্যদের স্মৃতি জড়িয়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নতুন ভবন নির্মাণের পর থানা চত্বরে তাঁদের স্মৃতি সংরক্ষণে পৃথক উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাসুদ রানা এবং কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেনসহ অনেকে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]