শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: সাংবাদিক মাসুম বিল্লাহ্ রাকিবের বারী সিদ্দিকী পদক অর্জন   বিশ্বমানের হোস্টিং এলিভেটর নিয়ে বেলিয়া এক্সপোতে সিগমা লিফট কোম্পানি লিমিটেড   সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছর, স্ত্রী রুকমীলার ১০ বছর কারাদণ্ড   জাতিসংঘ সংস্কার নিয়ে আলোচনা করতে খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের   পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজার যুবদলের মিছিল-সমাবেশ   গোপালগঞ্জে ডাকসু নেতা মোসাদ্দেকের বাড়িতে আগুন-ভাঙচুর   ‘পঞ্চম বাহিনী’ ও পরাজিত শক্তিকে আর ছাড় দেওয়া হবে না: রিজভী   
গোপালগঞ্জে ডাকসু নেতা মোসাদ্দেকের বাড়িতে আগুন-ভাঙচুর
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:১৯ পিএম   (ভিজিট : ৩৬৭)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ হামলার পেছনে মুকসুদপুরের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ফারুক খানের নির্দেশনা রয়েছে বলে অভিযোগ করেছেন মোসাদ্দেক।

তিনি দাবি করেন, সাবেক সংসদ সদস্য ফারুক খানের নির্দেশেই তাঁর বাড়িতে হামলা চালানো হয়েছে।

জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) রাতে একদল দুর্বৃত্ত মোসাদ্দেকের গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আগুনে বাড়ির একাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এরপর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে আবারও তাঁর বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। তবে আগেই পরিবারের সদস্যরা অন্যত্র সরে যাওয়ায় এ ঘটনায় কেউ হতাহত হননি।

ডাকসু নেতা মোসাদ্দেক বলেন, বুধবার রাতে বাড়িতে আগুন দেওয়ার পর বৃহস্পতিবার সকালেও সেখানে ভাঙচুর চালানো হয়েছে। তবে তাঁর পরিবারের সদস্যরা নিরাপদে রয়েছেন। হামলার সময় প্রচণ্ড বৃষ্টি থাকায় হামলাকারীরা তুলনামূলক কম ভাঙচুর করতে পেরেছে বলেও জানান তিনি।

এ ছাড়া নিজের ফেসবুক পোস্টে মোসাদ্দেক লেখেন, গোপালগঞ্জে তাঁর পৈতৃক বাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আগুন, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।

এ ঘটনায় নিন্দা জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, ডাকসুর সাহিত্য সম্পাদক ও জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। একই রাতে তাঁর ফুফুর বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সাদিক কায়েম আরও বলেন, আগস্টে পালিয়ে যাওয়া দেশের শত্রুরা আবারও সহিংস কর্মকাণ্ড শুরু করেছে। চোরাগোপ্তা হামলা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসের মাধ্যমে তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। চলতি ডিসেম্বরেই আওয়ামী লীগের রাজনীতির চূড়ান্ত পরিণতি ঘটবে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মুকসুদপুর থানায় হামলা, ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন।

এ ঘটনায় থানার ভেতরে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্রের পাশাপাশি বাইরে রাখা বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]