বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: দেশের প্রধান শিক্ষকদের সমস্যা সমাধানে ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন   কার্নিভালের নামে শৈবালকে নিয়ে ষড়যন্ত্র বন্ধের দাবি   বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী   টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্বরেকর্ড গড়লেন লিটন   ঢাকায় আশ্রয় নেওয়া আ.লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান: ডিএমপি   বরিশালে আদালত থেকে বের হওয়ার পর বিচারক নিখোঁজ   বাংলাদেশ ও ঘানার দ্বিপাক্ষিক বাণিজ্যের বিপুল সম্ভাবনা, ওষুধ ও পোশাক খাতে বাণিজ্য প্রসারে জোর   
১ ডিসেম্বর থেকেই বাড়তি বেতন পাবেন পোশাকশ্রমিকরা: মজুরি বোর্ড চেয়ারম্যান
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:৩১ পিএম   (ভিজিট : ৪০৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী ১ ডিসেম্বর থেকে তৈরি পোশাকশ্রমিকরা বাড়তি বেতন পাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

তৈরি পোশাকশিল্পের চলমান অস্থিরতা, শ্রমিক অসন্তোষ ও সার্বিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মজুরি বোর্ড চেয়ারম্যান বলেন, পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে গঠিত বোর্ডের তৃতীয় সভা স্থগিত করার পেছনে কোনো ধরনের চাপ ছিল না। বোর্ডের একজন প্রতিনিধি অসুস্থ থাকায় সভাটি স্থগিত করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর এ সভা অনুষ্ঠিত হবে।

তিনি শ্রমিকদের মজুরি নিয়ে কোনো ধরনের ভুয়া তথ্য বা বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বান জানান। মজুরি ঘোষণার সময় যাই হোক না কেন, নতুন নিম্নতম মজুরি আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে নিশ্চিত করেন তিনি।

এর আগে শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত রোববার (১ নভেম্বর) ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। একই দিন শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধিদের নিয়ে একটি ত্রিপক্ষীয় জরুরি সভাও অনুষ্ঠিত হয়। তবে এসব উদ্যোগের পরও বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে।

সম্প্রতি নতুন ন্যূনতম মজুরি নির্ধারণসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন এবং শিল্পাঞ্চলে ধারাবাহিক অস্থিরতায় কারখানাগুলোর স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে শ্রমিকদের বাড়তি বেতন পাওয়ার বিষয়ে আশ্বাস দিলেন মজুরি বোর্ডের চেয়ারম্যান।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]