বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৩ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: দেশের প্রধান শিক্ষকদের সমস্যা সমাধানে ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন   কার্নিভালের নামে শৈবালকে নিয়ে ষড়যন্ত্র বন্ধের দাবি   বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী   টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্বরেকর্ড গড়লেন লিটন   ঢাকায় আশ্রয় নেওয়া আ.লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান: ডিএমপি   বরিশালে আদালত থেকে বের হওয়ার পর বিচারক নিখোঁজ   বাংলাদেশ ও ঘানার দ্বিপাক্ষিক বাণিজ্যের বিপুল সম্ভাবনা, ওষুধ ও পোশাক খাতে বাণিজ্য প্রসারে জোর   
ঢাকায় আশ্রয় নেওয়া আ.লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান: ডিএমপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৭:০৯ পিএম   (ভিজিট : ৭০)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকায় আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারে শিগগিরই চিরুনি অভিযান শুরু করতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ইতোমধ্যে তাদের সম্ভাব্য আশ্রয়স্থলগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালিয়ে ঢাকায় পালিয়ে আসা ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতোমধ্যে বেশ কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকায় আশ্রয় নেওয়া এবং আত্মগোপনে থাকা ব্যক্তিদের গ্রেপ্তারে শিগগিরই চিরুনি অভিযান শুরু হবে।

রাজধানীতে নাশকতা প্রতিরোধে চেকপোস্ট ও পুলিশের টহল বাড়ানো হয়েছে জানিয়ে নিয়াজ মেহেদী বলেন, কেউ নাশকতার উদ্দেশ্যে বের হলে তাকে শনাক্ত করে আইনের আওতায় আনতেই চেকপোস্ট বসানো হয়েছে। নাশকতার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পুলিশ কাজ করছে।

তিনি জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসব ঘটনায় ৬৪টি মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৭১ জন সদস্য রয়েছেন।

এ সময় ছয়টি বিস্ফোরিত ককটেলের খণ্ডাংশ এবং দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা প্রসঙ্গে ডিএমপির এই কর্মকর্তা বলেন, গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে চিহ্নিত প্রতিষ্ঠানগুলোতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পূর্বপরিকল্পনা অনুযায়ী সেখানে পুলিশ মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকেও নজরদারি করা হচ্ছে।

সাইবার স্পেসেও পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, মাঠপর্যায়ে পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। নাশকতার যেকোনো চেষ্টা প্রতিহত করতে পুলিশ প্রস্তুত রয়েছে।

এদিকে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা থেকে নাশকতাসহ বিভিন্ন মামলায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে বারিধারার একটি বাসা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]