বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৩ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: দেশের প্রধান শিক্ষকদের সমস্যা সমাধানে ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন   কার্নিভালের নামে শৈবালকে নিয়ে ষড়যন্ত্র বন্ধের দাবি   বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী   টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্বরেকর্ড গড়লেন লিটন   ঢাকায় আশ্রয় নেওয়া আ.লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান: ডিএমপি   বরিশালে আদালত থেকে বের হওয়ার পর বিচারক নিখোঁজ   বাংলাদেশ ও ঘানার দ্বিপাক্ষিক বাণিজ্যের বিপুল সম্ভাবনা, ওষুধ ও পোশাক খাতে বাণিজ্য প্রসারে জোর   
শিক্ষকদের ঐক্য, অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় নতুন উদ্যোগ
দেশের প্রধান শিক্ষকদের সমস্যা সমাধানে ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন
সভাপতি বদিয়ার রহমান, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:০৮ পিএম   (ভিজিট : ৫১)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের প্রধান শিক্ষকদের প্রতিনিধিদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দৈনিক ভোরের পাতা পত্রিকা কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় দেশের প্রধান শিক্ষকদের সমসাময়িক বিভিন্ন সমস্যা, পেশাগত প্রতিবন্ধকতা, সুযোগ-সুবিধা এবং সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় উঠে আসা সমস্যাগুলো সমাধানে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় আলোচনা শেষে মো. বদিয়ার রহমানকে সভাপতি, মো. জাকিরুল ইসলামকে সাধারণ সম্পাদক, মো. কামরুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক, মো. শাহিনুল ইসলামকে অর্থ সম্পাদক এবং সাহেবুন জাহানকে সিনিয়র সহসভাপতি নির্বাচিত করে ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যকে কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।










নবগঠিত কমিটির সভাপতি মো. বদিয়ার রহমান তাঁর বক্তব্যে বলেন, দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের প্রধান শিক্ষকদের মধ্যে পারস্পরিক ঐক্য, সংহতি ও সহযোগিতা জোরদার করাই হবে কমিটির অন্যতম লক্ষ্য। শিক্ষকদের ন্যায্য দাবি, পেশাগত সমস্যা এবং বিভিন্ন সংকট নিরসনে সবাইকে সঙ্গে নিয়ে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

একই সঙ্গে তিনি নবগঠিত কমিটির কার্যক্রম সফল করতে সবার আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টা কামনা করেন।
সভাপতি উপস্থিত সকল প্রতিনিধিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

শিক্ষকদের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর, সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ এই প্রত্যয় নিয়ে নবগঠিত ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটির যাত্রা শুরু।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]