রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ২৯ কার্তিক ১৪৩৩

শিরোনাম: সেমিফাইনালে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, ফাইনালে ভারত-পাকিস্তান   দাম্পত্য সম্পর্কে ফাটল ধরাতে স্বামী-স্ত্রীর মনে যেসব সন্দেহ সৃষ্টি করে শয়তান   ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর   গ্রেপ্তার আতঙ্কে ১৭ দিন দেশে অবস্থান, ফিরে যাওয়ার অভিজ্ঞতা জানালেন স্বাধীন খসরু   বাড়ির বাইরে স্বাধীনতা, ‘মান্নাত’-এ গৌরীর কথাই শেষ কথা: শাহরুখ   শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন   ইরান-ইরাক যুদ্ধে নিহত ৩৫০ অজ্ঞাত ব্যক্তির একযোগে দাফন ও শোকানুষ্ঠান   
উন্নত ক্যারিয়ার গড়তে ইংরেজি শেখার বিকল্প নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২:২৭ পিএম   (ভিজিট : ১৬৮)

বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শুধু একাডেমিক ভালো ফলাফল যথেষ্ট নয়। দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি বহুজাতিক কোম্পানিগুলোতে কাজ করার জন্য ইংরেজি ভাষায় পারদর্শিতা এখন একটি মৌলিক চাহিদা। ইংরেজি জানার মাধ্যমে একজন কর্মী নিজেকে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করতে পারেন। প্রায় সব কর্পোরেট ও বহুজাতিক প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে ইংরেজিতে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়। কিন্তু  ইংরেজিতে দুর্বলতার কারণে অনেক মেধাবী তরুণই যোগ্যতা থাকা সত্ত্বেও নেতৃত্বের আসনে পৌঁছাতে পারেন না।  বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর মিরপুর ১০ নম্বর সেকশনে ‘মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজ ও ব্রিটিশ কাউন্সিল’এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘প্রাইমারি এন্ড সেকেন্ডারি ইংলিশ টেস্ট’ বিষয়ক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইয়াহিয়া খান রিজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের বাংলাদেশ-নেপাল অঞ্চলের কান্ট্রি ম্যানেজার শাহিন রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের পরিচালক (বিজনেস ডেভেলপমেন্ট) তাহনী ইয়াসমিন, একাউন্ট ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) আনিকা বুশরা, ফারজানা মাহতাব (ভারপ্রাপ্ত সিইও, এডুকেন ইন্টা:), আব্দুল মতিন সুমন (অধ্যক্ষ, ন্যাশনাল পাবলিক কলেজ)।   

কর্মশালায় প্রধান অতিথি শাহিন রেজা বলেন,  তথ্যপ্রযুক্তি ও বিশ্বায়নের এই যুগে ইংরেজি কেবল একটি যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি একটি অপরিহার্য পেশাগত দক্ষতা। ইংরেজিতে দুর্বলতার কারণে অনেক মেধাবী তরুণই যোগ্যতা থাকা সত্ত্বেও নেতৃত্বের আসনে পৌঁছাতে পারেন না। কর্মক্ষেত্রে দ্রুত পদোন্নতি এবং নেতৃত্বের আসনে পৌঁছানোর জন্যও ইংরেজি জরুরি।  তিনি বলেন, উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও ইংরেজির গুরুত্ব অপরিসীম। বিশ্বের নামী বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপ নিয়ে পড়তে গেলে আইইএলটিএস বা টোফেল এর মতো আন্তর্জাতিক পরীক্ষায় ভালো স্কোর করতে হয়। এছাড়া সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং আধুনিক ব্যবসার প্রায় সব গুরুত্বপূর্ণ নথিপত্র ও রিসোর্স ইংরেজিতে রচিত হওয়ায় এই ভাষায় দক্ষতা না থাকলে পেশাগত জীবনে পিছিয়ে পড়ার আশঙ্কা থাকে।

কর্মশালায় প্রধান অতিথি শাহিন রেজা আরও বলেন, চাকরিপ্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) তৈরি থেকে শুরু করে সাক্ষাৎকার বোর্ড পর্যন্ত ইংরেজির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। পাশাপাশি বর্তমানে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় পেশা ফ্রিল্যান্সিং ও রিমোট জবের ক্ষেত্রে বিদেশি ক্লায়েন্টদের সাথে যোগাযোগ রক্ষা ও কাজ বুঝে নেওয়ার জন্য ইংরেজি জানা বাধ্যতামূলক।

কর্মশালায় সভাপতির বক্তব্যে মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইয়াহিয়া খান রিজন বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে নিজেকে যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে ইংরেজি ভাষায় দক্ষতার কোনো বিকল্প নেই। মনে রাখতে হবে, ইংরেজি কেবল একটি ভাষা নয়, বরং এটি একটি শক্তিশালী পেশাগত দক্ষতা। তিনি বলেন, নিজের ক্যারিয়ারকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে এবং বৈশ্বিক বাজারে নিজের যোগ্যতা প্রমাণ করতে ইংরেজি শিক্ষার কোনো বিকল্প নেই। এজন্য পেশাগত জীবনে ব্যবহৃত প্রয়োজনীয় শব্দভান্ডার বাড়াতে হবে এবং মৌলিক ব্যাকরণের সঠিক প্রয়োগ শিখতে হবে। এছাড়া নিয়মিত ইংরেজি সংবাদপত্র পড়া, ইংরেজি সংবাদ ও পডকাস্ট শোনা এবং জড়তা কাটিয়ে ইংরেজিতে কথা বলার অভ্যাস গড়ে তুললে সহজেই এই ভাষায় দক্ষতা অর্জন করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন। 

কর্মশালায় মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]