রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ২৯ কার্তিক ১৪৩৩

শিরোনাম: সেমিফাইনালে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, ফাইনালে ভারত-পাকিস্তান   দাম্পত্য সম্পর্কে ফাটল ধরাতে স্বামী-স্ত্রীর মনে যেসব সন্দেহ সৃষ্টি করে শয়তান   ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর   গ্রেপ্তার আতঙ্কে ১৭ দিন দেশে অবস্থান, ফিরে যাওয়ার অভিজ্ঞতা জানালেন স্বাধীন খসরু   বাড়ির বাইরে স্বাধীনতা, ‘মান্নাত’-এ গৌরীর কথাই শেষ কথা: শাহরুখ   শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন   ইরান-ইরাক যুদ্ধে নিহত ৩৫০ অজ্ঞাত ব্যক্তির একযোগে দাফন ও শোকানুষ্ঠান   
ইরান-ইরাক যুদ্ধে নিহত ৩৫০ অজ্ঞাত ব্যক্তির একযোগে দাফন ও শোকানুষ্ঠান
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম   (ভিজিট : ৯৭)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরান-ইরাক যুদ্ধের সময় (১৯৮০-১৯৮৮) নিহত ৩৫০ জন অজ্ঞাত ব্যক্তির দেহাবশেষের দাফন ও শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ইরানের বিভিন্ন স্থানে। এর অংশ হিসেবে শুক্রবার রাজধানী তেহরানে ১১০ জনের দেহাবশেষ নিয়ে বড় ধরনের শোকযাত্রা বের করা হয়।

হজরত ফাতেমা জাহরা (সা.)-এর শাহাদাতবার্ষিকী উপলক্ষে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে তেহরান বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ১১০ জন অজ্ঞাত শহীদের দেহাবশেষ নিয়ে শোকযাত্রা শুরু হয়। পরে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এতে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ফাক্কেহ, শারহানি, শালামচেহ, মাজনুন দ্বীপ, মেহরান, টাইগ্রিস নদীর পূর্বাঞ্চল ও চিলাতের সাবেক যুদ্ধক্ষেত্র থেকে এসব দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।

তেহরানের পাশাপাশি ইরানের বিভিন্ন প্রদেশে আরও ২৪০ জন অজ্ঞাত শহীদের দেহাবশেষ নিয়ে শোকযাত্রা ও দাফন কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই তেহরানের এনকেলাব ও হাফেজ সড়কের আশপাশে শোকার্ত মানুষ ও দর্শনার্থীরা জড়ো হতে থাকেন। শোকযাত্রায় অংশগ্রহণকারীদের সেবা দিতে পথের বিভিন্ন স্থানে বিশেষ স্টেশনও স্থাপন করা হয়।

নিহতদের দেহাবশেষ নির্ধারিত ট্রাকে বহন করে সামরিক সংগীতের মধ্য দিয়ে শোকানুষ্ঠানে নিয়ে আসা হয়।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এসব শোকযাত্রায় অংশ নেন। আয়োজকদের মতে, এর মাধ্যমে যুদ্ধে নিহত ব্যক্তিদের প্রতি ইরানি জনগণের শ্রদ্ধা ও সম্মান প্রকাশ পেয়েছে।

শোকযাত্রায় অংশ নিতে না পারা ব্যক্তিদের জন্য শুক্রবার রাত ১০টা পর্যন্ত ‘মেরাজ-ই-শোহাদা’ স্থানে দেহাবশেষ দেখার সুযোগ রাখা হয় বলে জানিয়েছেন আয়োজকেরা।

উল্লেখ্য, ১৯৮০ সালের ২২ সেপ্টেম্বর তৎকালীন ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের শাসনামলে ইরান আক্রমণ করে ইরাক। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘ আট বছরব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়, যা ১৯৮৮ সালে শেষ হয়।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]