রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ২৯ কার্তিক ১৪৩৩

শিরোনাম: সেমিফাইনালে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, ফাইনালে ভারত-পাকিস্তান   দাম্পত্য সম্পর্কে ফাটল ধরাতে স্বামী-স্ত্রীর মনে যেসব সন্দেহ সৃষ্টি করে শয়তান   ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর   গ্রেপ্তার আতঙ্কে ১৭ দিন দেশে অবস্থান, ফিরে যাওয়ার অভিজ্ঞতা জানালেন স্বাধীন খসরু   বাড়ির বাইরে স্বাধীনতা, ‘মান্নাত’-এ গৌরীর কথাই শেষ কথা: শাহরুখ   শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন   ইরান-ইরাক যুদ্ধে নিহত ৩৫০ অজ্ঞাত ব্যক্তির একযোগে দাফন ও শোকানুষ্ঠান   
পারস্পরিক প্রতিরক্ষা জোরদারে চুক্তি সই করল তুরস্ক ও কাতার
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১:৫১ এএম   (ভিজিট : ১৫৭)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তা জোরদারে নতুন চুক্তি সই করেছে তুরস্ক ও কাতার। শুক্রবার (১৩ নভেম্বর) ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি চুক্তিতে স্বাক্ষর করেন।

এরদোয়ানের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, উপসাগরীয় অঞ্চলে নতুন করে যুদ্ধের পরিস্থিতি এড়াতে একযোগে কাজ করবে দুই দেশ। একই সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোকে কূটনৈতিক উপায়ে বিরোধ নিষ্পত্তিতে রাজি করানোর প্রচেষ্টাও চালিয়ে যাবে তারা।

তবে নতুন প্রতিরক্ষা চুক্তির বিস্তারিত শর্ত এখনো প্রকাশ করা হয়নি। এর আগে থেকেই তুরস্ক ও কাতারের মধ্যে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক বিদ্যমান।

গত আগস্টে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই হয়। ওই চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করার অঙ্গীকার করা হয়। নতুন চুক্তি নিয়ে দেওয়া বিবৃতিতে কাতার ওই উদ্যোগের প্রশংসা করেছে। একই সঙ্গে তুরস্কের সঙ্গে তাদের চুক্তিও সমান গুরুত্ব বহন করবে বলে উল্লেখ করেছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, নতুন চুক্তির মূল লক্ষ্য যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা এবং যেকোনো পক্ষের ওপর বা উভয় দেশের বিরুদ্ধে বহিরাগত সশস্ত্র হামলার ক্ষেত্রে অভিন্ন অবস্থান গড়ে তোলা।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, প্রতিরক্ষা সহযোগিতার এ উদ্যোগে মিসরসহ অঞ্চলের অন্যান্য দেশকেও যুক্ত করার সম্ভাবনা রয়েছে।

তবে তুরস্ক ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা চুক্তি থাকলেও ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলা থেকে সৌদি আরবকে রক্ষায় এখনো সামরিকভাবে সম্পৃক্ত হয়নি আঙ্কারা। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্বাধীন যুদ্ধের শুরুর কয়েক সপ্তাহে ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছিল কাতারও।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]