রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ২৯ কার্তিক ১৪৩৩

শিরোনাম: সেমিফাইনালে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, ফাইনালে ভারত-পাকিস্তান   দাম্পত্য সম্পর্কে ফাটল ধরাতে স্বামী-স্ত্রীর মনে যেসব সন্দেহ সৃষ্টি করে শয়তান   ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর   গ্রেপ্তার আতঙ্কে ১৭ দিন দেশে অবস্থান, ফিরে যাওয়ার অভিজ্ঞতা জানালেন স্বাধীন খসরু   বাড়ির বাইরে স্বাধীনতা, ‘মান্নাত’-এ গৌরীর কথাই শেষ কথা: শাহরুখ   শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন   ইরান-ইরাক যুদ্ধে নিহত ৩৫০ অজ্ঞাত ব্যক্তির একযোগে দাফন ও শোকানুষ্ঠান   
সেমিফাইনালে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, ফাইনালে ভারত-পাকিস্তান
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১:১২ পিএম   (ভিজিট : ৭২)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। এর আগে প্রথম সেমিফাইনালে ভুটানকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে ভারত। ফলে মঙ্গলবার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান।

শনিবার দ্বিতীয় সেমিফাইনালে ম্যাচের শেষ দিকে গোল হজম করে স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। ৮৫ মিনিটে পাকিস্তানের আব্দুল সামাদের নেওয়া শট ঠেকাতে ব্যর্থ হন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। ওই গোলেই এগিয়ে যায় পাকিস্তান।

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় লাল-সবুজের দল। তবে শেষ পর্যন্ত আর জালের দেখা পায়নি স্বাগতিকরা। গোলের পর জাতীয় স্টেডিয়ামে নেমে আসে নীরবতা। সেই সঙ্গে শেষ হয়ে যায় বাংলাদেশের ফাইনালে ওঠার আশা।

২০০৫ সালের পর আবারও সাফের ফাইনালে খেলার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ। সেবারও ঘরের মাঠে অনুষ্ঠিত আসরে ফাইনালে উঠতে পারেনি স্বাগতিক দল।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। বলের দখলে এগিয়ে ছিল বাংলাদেশ। প্রায় ৬৪ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে স্বাগতিকরা। আক্রমণেও বেশ কয়েকবার প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করে তারা। তবে সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি দল।

প্রথমার্ধে দুই দলই একাধিক গোলের সুযোগ তৈরি করলেও কোনো দল জালের দেখা পায়নি। বাংলাদেশের আক্রমণগুলো বারবার পাকিস্তানের বক্সের সামনে গিয়ে থেমেছে। অন্যদিকে পাকিস্তানও কয়েকবার পাল্টা আক্রমণে স্বাগতিকদের পরীক্ষা নিয়েছে।

ম্যাচে অল্পের জন্য গোলবঞ্চিত হয় বাংলাদেশ। শমিত সোমের হেড থেকে পাওয়া বলে দারুণ শট নেন রাকিব। পাকিস্তানের গোলরক্ষক প্রথম প্রচেষ্টায় বল ঠেকালেও সেটি তাঁর হাত থেকে ছিটকে পোস্টে লেগে ফিরে আসে। ফলে গোল পাওয়া হয়নি বাংলাদেশের।

অন্যদিকে ম্যাচের ৩০ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল পাকিস্তানও। ফাঁকায় বল পেয়ে তারিক কাজী শট নিলেও তা পোস্টে লেগে ফিরে আসে। ফলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ। শেষ পর্যন্ত ৮৫ মিনিটের গোলেই জয় নিশ্চিত করে পাকিস্তান।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]