বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬ ● ২৭ কার্তিক ১৪৩৩

শিরোনাম: তথ্য কমিশনকে শক্তিশালী করতে ১০০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা   সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের   এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী   হাতকড়া পরতে অস্বীকৃতি জিয়াউল আহসানের, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’   সংরক্ষিত নারী আসন বিলুপ্ত করে এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী দেওয়ার পক্ষে স্পিকার   বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন তারেক রহমান   শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ার ৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ   
নিরাপত্তা শঙ্কায় কাতার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:২১ পিএম   (ভিজিট : ৭০)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও সম্ভাব্য সশস্ত্র সংঘাতের ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে কাতারে অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন (ইউএস সকার)।

বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য প্রস্তুত খেলোয়াড়দের পাঠানো এক চিঠিতে ফেডারেশন জানায়, টুর্নামেন্টের আগে নির্ধারিত প্রস্তুতি ক্যাম্প এবং মূল প্রতিযোগিতা, দুটো থেকেই সরে দাঁড়ানোর কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে খেলোয়াড় ও কোচদের প্রস্তুতি নিয়ে গর্বিত বলেও উল্লেখ করা হয় চিঠিতে।

সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে চিঠিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কাতারবিষয়ক তৃতীয় স্তরের ভ্রমণ সতর্কতা এবং দেশটিতে নিযুক্ত মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য জারি করা নির্দেশনার পরিপ্রেক্ষিতে বর্তমান পরিস্থিতিতে টুর্নামেন্টে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না। খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা ও সুস্থতাই ফেডারেশনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

গত ২৩ অক্টোবর কাতারের জন্য তৃতীয় স্তরের ভ্রমণ সতর্কতা জারি করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এতে সম্ভাব্য সশস্ত্র সংঘাতের ঝুঁকির কারণে নাগরিকদের কাতার ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়। প্রতিবেশী সৌদি আরবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার বিষয়টিও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

৪৮ দলের অংশগ্রহণে এবারের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ শুরু হওয়ার কথা আগামী ১৯ নভেম্বর। ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। সূচি অনুযায়ী, ২১ নভেম্বর মন্টেনেগ্রোর বিপক্ষে প্রথম ম্যাচ খেলার কথা ছিল যুক্তরাষ্ট্রের। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ ছিল চিলি ও আলজেরিয়া।

উল্লেখ্য, গত আসরও কাতারে অনুষ্ঠিত হয়েছিল। সেবার শেষ ৩২ থেকেই বিদায় নেয় যুক্তরাষ্ট্র। ২০২৪ সালে ফিফা ঘোষণা দেয়, ২০২৫ থেকে ২০২৯ সাল পর্যন্ত প্রতিবছর অনূর্ধ্ব-১৭ পুরুষ বিশ্বকাপ আয়োজন করবে কাতার।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]