বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬ ● ২৭ কার্তিক ১৪৩৩

শিরোনাম: তথ্য কমিশনকে শক্তিশালী করতে ১০০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা   সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের   এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী   হাতকড়া পরতে অস্বীকৃতি জিয়াউল আহসানের, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’   সংরক্ষিত নারী আসন বিলুপ্ত করে এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী দেওয়ার পক্ষে স্পিকার   বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন তারেক রহমান   শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ার ৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ   
শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ার ৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৫:১৪ পিএম   (ভিজিট : ৫০)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে সাভার ও আশুলিয়ার সাতটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী এসব কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে আশুলিয়ার জিরাবো এলাকায় অরুণিমা গ্রুপের তিনটি কারখানা- অরুণিমা স্পোর্টস ওয়্যার লিমিটেড, ডিএমসি অ্যাপারেলস লিমিটেড ও ডিএমসি ওয়াশ লিমিটেড বন্ধ ঘোষণা করা হয়েছে। একই ধারায় সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় অবস্থিত জিন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডও আজ থেকে বন্ধ রয়েছে।

অন্যদিকে, আশুলিয়ার নিশ্চিন্তপুরে নিউএজ গ্রুপের তিনটি কারখানা- নিউএজ গার্মেন্টস লিমিটেড, নিউএজ অ্যাপারেলস লিমিটেড ও কেইলক নিউএজ বাংলাদেশ লিমিটেড গত ১০ নভেম্বর থেকে বন্ধ রয়েছে। এসব কারখানার ফটকে শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘট শুরু হলে মালিকপক্ষ সম্পূর্ণ বা আংশিকভাবে প্রতিষ্ঠান বন্ধ রাখতে পারবে। এ সময় ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিকেরা কারখানা বন্ধ থাকার সময়ের জন্য কোনো মজুরি পাবেন না।

কারখানা বন্ধের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে কারখানাগুলো আবার চালু করা হবে।

তবে শ্রম আইনের এ ধারা প্রয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু। তিনি বলেন, ‘এই ধারা অসন্তোষ উসকে দিতে পারে। কারণ, এই ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা কোনো মজুরি পান না।’

এদিকে আশুলিয়া শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জানান, আজও তিন থেকে চারটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন। তবে বড় কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]