বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬ ● ২৭ কার্তিক ১৪৩৩

শিরোনাম: এনবিআর দুই ভাগে বিভক্তের সিদ্ধান্ত চূড়ান্ত, শিগগিরই আইনি রূপ: অর্থমন্ত্রী   চীনা বিনিয়োগ বৃদ্ধি ও জলবায়ু সহযোগিতা নিয়ে তারেক রহমান - হান ঝেংয়ের বৈঠক   বিচ ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মালামাল লুট-ভাংচুরের দাবি বৃদ্ধার, জেলা প্রশাসকে লিখিত অভিযোগ!   পুলিশের স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রামের এসপির দুই ফোন জব্দ   রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৩৩ ককটেল বিস্ফোরণ, ১৩ যানবাহনে আগুন   সাংগঠনিক কার্যক্রম জোরদারে ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করছে এনসিপি   ঠিকাদারের উপহার নিয়ে বিতর্কিত বক্তব্য প্রত্যাহার, দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম   
বিচ ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মালামাল লুট-ভাংচুরের দাবি বৃদ্ধার, জেলা প্রশাসকে লিখিত অভিযোগ!
কক্সবাজার জেলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:২০ পিএম   (ভিজিট : ১৩৩)

কক্সবাজার সমুদ্রসৈকতের কবিতা চত্বরে রাত সাড়ে ৯ টার প্রশ্নবিদ্ধ অভিযানে ৭০ বছরের নারীর টং এর দোকান  ভাঙচুর, কিটকট চেয়ার ভাঙা এবং পানির বোতলসহ দোকানের মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিচ ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার, ক্ষতিপূরণ ও সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন ৭০ বছর বয়সী বৃদ্ধা শবে মেহরাজ।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, স্বামী হারানোর পর প্রায় ৪০ বছর ধরে কবিতা চত্বরে ছোট একটি টং দোকানে চিপস, পানি, চা ও অন্যান্য সামগ্রী বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। গত ৫ নভেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সাম্যের নেতৃত্বে পরিচালিত অভিযানে পৌরসভার বুলডোজার দিয়ে তাঁর একমাত্র জীবিকার দোকানটি ভেঙে ফেলা হয়। একই সঙ্গে পর্যটকদের বসার জন্য রাখা প্রায় ৩৬টি কিটকট চেয়ার ভাঙচুর করা হয়।

এ সময় দোকানে থাকা প্রায় ৭ হাজার টাকার পানির বোতলসহ অন্যান্য মালামাল নিয়ে যাওয়ার পাশাপাশি স্থানীয়দের নামাজের জন্য তৈরি অস্থায়ী নামাজঘরও ভেঙে ফেলার অভিযোগ করেন তিনি।

বৃদ্ধার দাবি, কিটকট চেয়ার স্থাপনের বিষয়ে জেলা প্রশাসনের কাছে তাঁর আবেদন প্রক্রিয়াধীন ছিল। কিন্তু অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত না থাকায় অনুমতিসংক্রান্ত কাগজপত্র দেখানোর সুযোগ পাননি। প্রায় ৪০ বছরের পরিশ্রমে গড়ে তোলা শেষ জীবিকার অবলম্বন হারিয়ে তিনি এখন চরম অসহায় অবস্থায় রয়েছেন। এছাড়া দোকানটি ছিলো পর্যটের জায়গায়। 

লিখিত আবেদনে তিনি রাতের অভিযানের বৈধতা ও প্রয়োজনীয় অনুমোদন তদন্ত, সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভূমিকা যাচাই, ভাঙচুর ও নিয়ে যাওয়া মালামালের ক্ষতিপূরণ এবং মানবিক বিবেচনায় পুনরায় জীবিকা নির্বাহের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন।

একজন ৭০ বছর বয়সী অসহায় নারীর শেষ জীবিকার অবলম্বন হারানোর বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগীর ছেলে রফিক জানান, বিচ ম্যাজিস্ট্রেটের অভিযানে তাদের পরিবার পথে বসেছে। তারা আগে থেকেই দেনা ও ঋণের বোঝায় জর্জরিত ছিলেন। এখন জীবিকার শেষ সম্বল হারিয়ে পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছেন।

অন্যদিকে তাঁর বড় ভাই ইলিয়াস জানান, ওই রাতে তাঁদের ৬টি কিটকট চেয়ার ও একটি উন্মুক্ত নামাজঘরও ভেঙে দেওয়া হয়। তাঁর দাবি, এটি ক্ষমতার অপব্যবহার। সরকারি বিধি ও প্রয়োজনীয় অনুমোদন মেনে এত রাতে অভিযান পরিচালিত হয়েছিল কি না, নাকি কারও স্বার্থসংশ্লিষ্ট এজেন্ডা বাস্তবায়নে অভিযান চালানো হয়েছে, তা তদন্তের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

এদিকে জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রের দাবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিতর্ক রয়েছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং জেলা প্রশাসনের সুনাম ও পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্বার্থে তাঁকে বিচের দায়িত্ব থেকে প্রত্যাহারের দাবি উঠেছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]