মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩

শিরোনাম: গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম প্রচারেও নিষেধাজ্ঞা: তথ্য প্রতিমন্ত্রী   পূর্বাচল প্লট দুর্নীতি: শওকত আজিজ রাসেলকে ছয় মাসের জামিন দিলেন হাইকোর্ট   মাত্র ৮ মাসে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ, ১০ বছরেই হাফেজ আব্দুর রহমান   রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার   এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, গুরুত্ব পাবে প্রতিরক্ষা ও বাণিজ্য   ধানমন্ডি ৩২ নম্বর থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার   নিষিদ্ধ আওয়ামী লীগই আগুন সন্ত্রাসে জড়িত: তথ্য প্রতিমন্ত্রী   
রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:৫৪ পিএম   (ভিজিট : ৭৫)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। এ সময় বিমানবন্দরে অবস্থান করছিলেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের প্রধান ফটকের পরিবর্তে পেছনের গেট দিয়ে তাঁকে বের করে নেওয়া হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে বিমানবন্দরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

জানা যায়, ঢাকা থেকে বগুড়ায় যাওয়ার উদ্দেশ্যে সকাল ১০টা ৫০ মিনিটের দিকে একটি ফ্লাইটে রাজশাহীতে পৌঁছান মন্ত্রী। এর প্রায় পাঁচ মিনিট পর বিমানবন্দরের সামনে পড়ে থাকা গ্রেনেড সদৃশ দুটি বস্তুর বিষয়ে দায়িত্বরত পুলিশকে অবহিত করেন স্থানীয় এক ব্যক্তি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে।

এ সময় মন্ত্রী বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন। বিষয়টি তাঁকে জানানোর পর নিরাপত্তার কথা বিবেচনা করে পেছনের গেট দিয়ে বের করে নেওয়া হয়। পরে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, বিমানবন্দর থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]