প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:৪৮ পিএম (ভিজিট : ৫৯)

সংগৃহীত ছবি
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ‘প্রজন্ম ৭১’ লেখা একটি সাদা কাগজও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে ককটেল দুটি উদ্ধার করে পুলিশ। পরে কলাবাগান মাঠে সেগুলো নিষ্ক্রিয় করার কাজ শুরু করে বোম্ব ডিসপোজাল ইউনিট।
উদ্ধার হওয়া ককটেলের সঙ্গে কোনো চিঠি পাওয়া গেছে কি না, জানতে চাইলে ওসি বলেন, কোনো চিঠি পাওয়া যায়নি। তবে একটি সাদা কাগজে শুধু ‘প্রজন্ম ৭১’ লেখা ছিল।