মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩

শিরোনাম: গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম প্রচারেও নিষেধাজ্ঞা: তথ্য প্রতিমন্ত্রী   পূর্বাচল প্লট দুর্নীতি: শওকত আজিজ রাসেলকে ছয় মাসের জামিন দিলেন হাইকোর্ট   মাত্র ৮ মাসে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ, ১০ বছরেই হাফেজ আব্দুর রহমান   রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার   এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, গুরুত্ব পাবে প্রতিরক্ষা ও বাণিজ্য   ধানমন্ডি ৩২ নম্বর থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার   নিষিদ্ধ আওয়ামী লীগই আগুন সন্ত্রাসে জড়িত: তথ্য প্রতিমন্ত্রী   
প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় সরকার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:৪২ পিএম   (ভিজিট : ৪৩)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো আইনি জটিলতা রয়েছে বলে মনে করছে না সরকার। প্রত্যর্পণ চুক্তি ও প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করেই তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, শেখ হাসিনা সাধারণ কোনো অপরাধে দণ্ডিত নন; তিনি মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর অপরাধে সাজাপ্রাপ্ত। হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। দেশের সংবিধানেও মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে সাধারণ মৌলিক অধিকার স্থগিত বা রহিত রাখার বিষয়ে সুস্পষ্ট বিধান রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ভারতের সঙ্গে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনার বিষয়ে জাহেদ উর রহমান বলেন, ভারত সরকার অতীতে এ বিষয়ে আইনি জটিলতার কথা বললেও শেখ হাসিনা নিজেই বারবার দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। ফলে আইনি জটিলতা কিংবা আদালতের দীর্ঘসূত্রতার বিষয়টি এখানে মুখ্য নয়। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে এবং সেই চুক্তির আওতায় আনুষ্ঠানিক কূটনৈতিক চ্যানেলে তাকে ফেরত চেয়ে অনুরোধ জানানো হয়েছে।

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, একটি আইনজীবী প্রতিষ্ঠান ভারতের দিল্লিতে চিঠি পাঠালেও শেখ হাসিনা নিজে আনুষ্ঠানিকভাবে পাসপোর্টের জন্য আবেদন করেননি। তাই এ বিষয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই।

তিনি আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংক্ষিপ্ত রায় ইতোমধ্যে কার্যকর হয়েছে। পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ বিচারিক প্রক্রিয়ার নিয়মিত অংশ, যা যথাসময়ে সম্পন্ন করা হবে।

জাহেদ উর রহমান বলেন, সাজাপ্রাপ্ত ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকার সব ধরনের আইনি নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করতে চায়। কোনো অস্পষ্ট বা অসংগত পদ্ধতিতে নয়, বরং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]