মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩

শিরোনাম: গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম প্রচারেও নিষেধাজ্ঞা: তথ্য প্রতিমন্ত্রী   পূর্বাচল প্লট দুর্নীতি: শওকত আজিজ রাসেলকে ছয় মাসের জামিন দিলেন হাইকোর্ট   মাত্র ৮ মাসে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ, ১০ বছরেই হাফেজ আব্দুর রহমান   রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার   এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, গুরুত্ব পাবে প্রতিরক্ষা ও বাণিজ্য   ধানমন্ডি ৩২ নম্বর থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার   নিষিদ্ধ আওয়ামী লীগই আগুন সন্ত্রাসে জড়িত: তথ্য প্রতিমন্ত্রী   
মাত্র ৮ মাসে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ, ১০ বছরেই হাফেজ আব্দুর রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:৫৭ পিএম   (ভিজিট : ১০১)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মাত্র আট মাসে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে ১০ বছর বয়সী শিশু মোহাম্মদ আব্দুর রহমান। তার এমন অসাধারণ সাফল্যে আনন্দিত পরিবার, শিক্ষক ও মাদ্রাসার সংশ্লিষ্টরা।

সাধারণত একজন শিক্ষার্থীর সম্পূর্ণ কুরআন মুখস্থ করতে দুই থেকে তিন বছর সময় লাগে। তবে অসাধারণ মেধা, একাগ্রতা ও নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে মাত্র আট মাসেই হিফজ সম্পন্ন করেছে আব্দুর রহমান।

জানা গেছে, ২০২৫ সালের জানুয়ারিতে পবিত্র কুরআন মুখস্থ করার যাত্রা শুরু করে সে। প্রথম দিকে প্রতিদিন দুই থেকে তিন পৃষ্ঠা করে সবক দিত। পরবর্তী সময়ে তার মুখস্থ করার গতি বাড়তে থাকে। কখনো পাঁচ পৃষ্ঠা, আবার কখনো এক দিনে ১০ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ করে শিক্ষকদের শোনাত।

শিক্ষকরা জানান, পড়াশোনার প্রতি আব্দুর রহমানের আগ্রহ ও মনোযোগ ছিল অসাধারণ। অন্য শিক্ষার্থীরা বিকেলে খেলাধুলায় ব্যস্ত থাকলেও সে নিজের কক্ষে বসে পড়াশোনা করত। হাফেজ হওয়ার দিনেও তাকে নিয়মিত পড়াশোনায় ব্যস্ত থাকতে দেখা গেছে।

আব্দুর রহমান কমলনগর উপজেলার চর লরেঞ্চ বাজারে অবস্থিত ফয়জুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। সে উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।

মাত্র আট মাসে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করতে পেরে ভীষণ আনন্দিত আব্দুর রহমান। ভবিষ্যতে একজন বড় আলেম হওয়ার স্বপ্ন দেখে সে।

তার বাবা আনোয়ার হোসেন পেশায় একজন ব্যবসায়ী। ছেলেকে হাফেজ হিসেবে গড়ে তোলার স্বপ্ন ছিল তার মায়ের। সেই স্বপ্ন পূরণ হওয়ায় ছেলের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল কালাম বলেন, মহান আল্লাহর অনুগ্রহে আব্দুর রহমান মাত্র আট মাসে পবিত্র কুরআন মুখস্থ করতে সক্ষম হয়েছে। এত অল্প সময়ে পুরো কুরআন মুখস্থ করা সাধারণ কোনো বিষয় নয়। চলতি বছর তাদের প্রতিষ্ঠান থেকে আরও পাঁচজন শিক্ষার্থী হাফেজ হয়েছে, যা মাদ্রাসার জন্য অত্যন্ত গর্বের বিষয়।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]