রবিবার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩

শিরোনাম: ৫ আগস্টের পর ভোল পাল্টে বিএনপির পরিচয়ে? মোঃ ফিরোজ মিয়াকে ঘিরে অতীত ভূমিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি   ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক আবদুস সালাম, সদস্য সচিব রবিন   শেখ হাসিনাকে সাজাপ্রাপ্ত অপরাধী মনে করে বাংলাদেশ: আইনমন্ত্রী   জয়পুরহাটের ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আলটিমেটাম   ১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান   এসআরবির নতুন মহাপরিচালকের দায়িত্বে ফারুক আহমেদ   প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে ইউপি নির্বাচন: ইসি সচিব   
দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৫:৪৬ পিএম   (ভিজিট : ৫৬)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে দেশকে বুকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। একই সঙ্গে সুন্দর, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

রোববার (৮ নভেম্বর) বেলা ১১টায় টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, ‘করব কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’ এই লক্ষ্য বাস্তবায়নে দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য প্রয়োজনীয় সব উদ্যোগে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, তৃণমূল পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র সমবায় সমিতি গড়ে তুলে সাধারণ মানুষকে সংগঠিত ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে। সমবায়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও আত্মনির্ভরশীলতা বাড়ে। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার (বিপিএম-সেবা)।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সমবায়ী সদস্যদের মধ্যে ঋণের চেক বিতরণ করেন এবং সমবায় পণ্য মেলা পরিদর্শন করেন। এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]