প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৬:১৬ পিএম (ভিজিট : ৩৭)

দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের বীর মুক্তিযোদ্ধা ইনস্টিটিউটে আজ সকাল ১১টায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়। এসময় শিক্ষার্থীরা এই ফুটবল পেয়ে অত্যন্ত আনন্দ ও উচ্ছাস প্রকাশ করে।
সংগঠনের ফুলবাড়ী শাখার সদস্য সচিব রায়হান মন্ডল বলেন, ক্রিড়া ক্ষেত্রে যে কোনো সময় "আরাফাত রহমান কোকো ক্রিড়া সংসদ"সব সময় পাশে থাকবে। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হলো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন মাদকে জড়িয়ে না পড়ে।
এসময় উপস্থিত ছিলেন "আরাফাত রহমান কোকো ক্রিড়া সংসদ" এর ফুলবাড়ী উপজেলা শাখার সদস্য সচিব রায়হান মন্ডল, বীর মুক্তিযোদ্ধা ইনস্টিটিউটের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক যথাক্রমে শামসুর রহমান সাজু ও আহাদুল হক।