বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬ ● ২০ কার্তিক ১৪৩৩

শিরোনাম: ৬৫ বছর বয়সী প্রতিবন্ধী অসহায় নাজমার দায়িত্ব নিল ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম   মারধর ও চাঁদা আদায়ের অভিযোগে ডিজিএফআইয়ের দুই সদস্য বরখাস্ত, কারাদণ্ডাদেশ   মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী   তারেক রহমানকে নিয়ে বক্তব্য প্রত্যাহারে নাহিদ ইসলামকে আইনি নোটিশ   ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে 'আরাফাত রহমান কোকো ক্রিড়া সংসদ' এর ফুটবল বিতরণ   সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ   নারীদের কর্মক্ষেত্রে ফেরার সুযোগ নিশ্চিত করতে হবে: জুবাইদা রহমান   
নারীদের কর্মক্ষেত্রে ফেরার সুযোগ নিশ্চিত করতে হবে: জুবাইদা রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৬:১৪ পিএম   (ভিজিট : ২৭)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় ডিগ্রি অর্জন করলেই নারীর ক্ষমতায়ন নিশ্চিত হয় না। কর্মজীবনে নারীদের সক্রিয় অংশগ্রহণ এবং দীর্ঘ বিরতির পর পুনরায় কর্মক্ষেত্রে ফেরার সুযোগ তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তাঁর মতে, নারীর পূর্ণ সক্ষমতার বিকাশ ও টেকসই অর্থনৈতিক স্বাবলম্বিতা আগামীর জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স আয়োজিত এক বিশেষ সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

দেশে নারীশিক্ষার বর্তমান চিত্র তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, মাধ্যমিক পর্যায়েই প্রায় ৩৫ শতাংশ ছাত্রী পড়াশোনা থেকে ঝরে পড়ছে। এতে নারীদের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক নিরাপত্তা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এ ছাড়া দেশের ৯০ হাজারের বেশি গ্রামাঞ্চলের লাখ লাখ নারী এখনও জাতীয় অর্থনীতির মূলধারার বাইরে রয়েছেন।

তিনি বলেন, প্রকৃত নারী ক্ষমতায়ন নিশ্চিত করতে শুধু শিক্ষার সুযোগ সৃষ্টি করলেই চলবে না। প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে কর্মসংস্থান এবং নীতিনির্ধারণী পর্যায়ে নেতৃত্ব দেওয়ার সুযোগ পর্যন্ত নারীদের জন্য ধারাবাহিক প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করতে হবে।

জেডআরএফের ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার স্নাতক পর্যায় পর্যন্ত নারী শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি নারীদের বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, উদ্ভাবন ও নেতৃত্বের দক্ষতা বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে সময়োপযোগী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে সরকার।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]