বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬ ● ২০ কার্তিক ১৪৩৩

শিরোনাম: ঝিকরগাছায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন অনুষ্ঠিত    শরণখোলায় ৩১৫ পিচ ইয়াবাসহ এক মাদককারবারী আটক    অভিযোগের পাহাড় আহাদের বিরুদ্ধে, তবু বহাল স্বপদে এনবিআর কর্মকর্তা!   সংহতির রাজনীতি থেকে রাষ্ট্র-পুনর্গঠন: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদৃষ্টি ও অসমাপ্ত সংলাপ   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকী প্রতিবাদে মানববন্ধন   চাঁপাইনবাবগঞ্জের শিক্ষাব্যবস্থায় প্রশ্ন, ভালো ফলের বিপরীতে একাধিক প্রতিষ্ঠানে বিপর্যয়   ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন   
ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকী প্রতিবাদে মানববন্ধন
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৩:২৬ পিএম   (ভিজিট : ২৯)

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৌর যুবদল সভাপতি আব্দুর রাশিদকে মোবাইল ফোনে হত্যার হুমকী দিয়েছে দূর্বৃত্তরা। বুধবার বিকেলে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কে পৌর সদরের কাঁচাকাটিয়া ব্রীজ সংলগ্ন একটি মানববন্ধন করা হয়। 

মানববন্ধনে বক্তরা দাবী  করে বলেন, আব্দুর রাশিদ এলাকার বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করায় একটি কুচক্রিমহল তাকে হত্যার হুমকী দিয়ে আসছে। যুবদল নেতা আব্দুর রাশিদ বলেন, দীর্ঘদিন যাবৎ একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে এবং আমার বিভিন্ন সামাজিক কাজগুলোকে অহেতুক সমালোচনা করছে। এই বিষয় গুলো আমি আমলে না নেয়ায় এখন আমাকে হত্যার পরিকল্পনা চালাচ্ছে, এরই অংশ হিসেবে গত ২৪ জুলাই ও ২২ অক্টোবর অজ্ঞাত ব্যাক্তি আমার মোবাইল ফোনে গুলি করে হত্যার হুমকি প্রদান করে। এ নিয়ে বুধবার ঈশ্বরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। সাধারণ ডায়েরি নম্বর ১৯২। 

স্থানীয় এলাকাবাসী, উপজেলার আইনশৃঙ্খলা বাহীনিসহ প্রধানমন্ত্রীর কাছে দাবী করেন, হত্যার হুমকীদাতাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন তিনি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]