বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬ ● ২০ কার্তিক ১৪৩৩

শিরোনাম: ঝিকরগাছায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন অনুষ্ঠিত    শরণখোলায় ৩১৫ পিচ ইয়াবাসহ এক মাদককারবারী আটক    অভিযোগের পাহাড় আহাদের বিরুদ্ধে, তবু বহাল স্বপদে এনবিআর কর্মকর্তা!   সংহতির রাজনীতি থেকে রাষ্ট্র-পুনর্গঠন: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদৃষ্টি ও অসমাপ্ত সংলাপ   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকী প্রতিবাদে মানববন্ধন   চাঁপাইনবাবগঞ্জের শিক্ষাব্যবস্থায় প্রশ্ন, ভালো ফলের বিপরীতে একাধিক প্রতিষ্ঠানে বিপর্যয়   ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন   
শরণখোলায় ৩১৫ পিচ ইয়াবাসহ এক মাদককারবারী আটক
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৪:৩৪ পিএম   (ভিজিট : ৪০)

ইয়াবাসহ শরণখোলা থানায় আটক রুমান মীর

ইয়াবাসহ শরণখোলা থানায় আটক রুমান মীর

শরণখোলা থানা পুলিশ অভিযান চালিয়ে ৩শ১৫ পিচ ইয়াবাসহ এক মাদককারবারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক বিক্রেতা রুমান মীর (৩১) কে বৃহস্পতিবার সকালে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা থানার অফিসার ইনচার্জ রোকেয়া খানমের নেতৃত্বে থানা পুলিশের একটি দল বুধবার ৪ নভেম্বর  দিবাগত রাত দুইটার দিকে উপজেলার চালরায়েন্দা গ্রামের মাদককারবারী রুমান মীরের বাড়ীতে অভিযান চালিয়ে রুমানকে আটক করে। এ সময় রুমানের ঘর তল্লাশি করে পুলিশ  ৩১৫ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ রোকেয়া খানম জানান, আটক রুমান একজন চিহ্নিত মাদককারকবারী। তার বিরুদ্ধে শরণখোলা থানায়  মাদকসহ বিভিন্ন অপরাধের পাঁচটি মামলা ও একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। গ্রেফতারকৃত রুমান মীরের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে তাকে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]