প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৩:২৪ পিএম (ভিজিট : ২৯)

সংগৃহীত ছবি
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ), রেজিস্ট্রেশন নং-৬০২৫।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক শরিফুল ইসলাম মিল্টন খান এবং সদস্য সচিব হিসেবে মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে নির্বাচিত করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি।
এক অভিনন্দন বার্তায় ইউনিয়নের পক্ষ থেকে নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিবকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে তাঁদের যোগ্য, দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপি আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
ইউনিয়নের নেতৃবৃন্দ নবনির্বাচিত নেতৃত্বের সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি তাঁদের নেতৃত্বে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং দেশ ও জনগণের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) পক্ষ থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন