প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৯:০৯ পিএম (ভিজিট : ২২৭)

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতা এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি।
এ সময় তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও গণতন্ত্রের পক্ষে তাঁর ভূমিকার কথাও স্মরণ করেন।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শেখ খালিদ হাসান জ্যাকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে আগামী দিনে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, আদর্শ, ত্যাগ ও গণতান্ত্রিক চেতনা আরও সুদৃঢ় হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।