বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩

শিরোনাম: ‘সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে’: আওয়ামী লীগকে শফিকুর রহমান   কক্সবাজারে ১৪ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন   গ্রিড বিপর্যয়ে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, অন্ধকারে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বরিশালের বহু এলাকা   ভারতের অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আঘাত, বাতাসের গতি ১৫০ কিমি   মানিক পশারীর দাফনে বাধা, জামায়াতের সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে সদস্যের তদন্ত কমিটি   দুই হাত নেই, পা দিয়ে লিখেই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর বিউটি   নির্বাচনে হারলেও যেভাবে আরও কয়েক মাস ক্ষমতায় থাকতে পারেন নেতানিয়াহু   
‘সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে’: আওয়ামী লীগকে শফিকুর রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ এএম   (ভিজিট : ৪৭)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দীর্ঘ ১৫ বছর ধরে গুম, খুন ও নির্যাতনের অভিযোগ তুলে আওয়ামী লীগকে সতর্ক করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কেউ কেউ এখনো আশকারা পাচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে।’

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ কখনো স্বাভাবিকভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন শেষে ক্ষমতা ছাড়তে পারেনি। প্রতিবারই দলটিকে লাঞ্ছনা ও অপমানের মধ্য দিয়ে বিদায় নিতে হয়েছে। কেউ যদি আবার একই পথে হাঁটতে চান, তাহলে তাদের পরিণতিও একই রকম হবে বলে মন্তব্য করেন তিনি।

জামায়াতের আমির বলেন, তারা ন্যায়বিচার চান। অন্যায়ভাবে কাউকে ফাঁসি দেওয়া তো দূরের কথা, কারও একটি পশম ধরে টান দেওয়াও তারা সমর্থন করেন না। তবে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে প্রত্যেক অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের সবার। কোনো ফ্যাসিবাদী শক্তির হাতে বাংলাদেশকে ইজারা দেব না। আমরা আমাদের বাংলাদেশকে দেখে-শুনে রাখব, পাহারা দিয়ে রাখব।’

বিরোধীদলীয় নেতা আরও বলেন, জীবন একটাই, আর সেই জীবন আল্লাহ ও মানবতার জন্য উৎসর্গ করতে তারা প্রস্তুত। জামায়াতের নেতারা ফাঁসির মঞ্চে যাওয়ার সময় বিচলিত হননি উল্লেখ করে তিনি বলেন, তারা বিশ্বাস করতেন, তাদের ওপর জুলুম করা হয়েছে এবং শহীদ হয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন।

শফিকুর রহমান দাবি করেন, জামায়াতের অনেক সহকর্মী নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন। তাদের কারও কারও কবর এখনো পরিবারের সদস্যরা খুঁজে পাননি। অনেক মা-বাবা আজও জানেন না, তাদের সন্তান বেঁচে আছেন, নাকি মারা গেছেন। মারা গিয়ে থাকলে কোথায় তাদের কবর, সে তথ্যও তারা জানেন না।

আওয়ামী লীগের রাজনৈতিক ভূমিকার সমালোচনা করে জামায়াতের আমির বলেন, মানুষ হত্যা যদি রাজনীতির সংজ্ঞা হয়, তাহলে আওয়ামী লীগ রাজনীতি করতে পারে। কিন্তু রাজনীতি যদি মানুষের কল্যাণে দেশ গঠন, উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বৈষম্য দূর করার নাম হয়, তাহলে দলটি সেই যোগ্যতা রাখে না। এ কারণে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]