সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬ ● ১০ কার্তিক ১৪৩৩

শিরোনাম: মেরিন ড্রাইভে উচ্ছেদ আতঙ্ক, সমন্বিত উদ্যোগ চান রিসোর্ট ও রেস্টুরেন্ট মালিকরা   সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ   রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ ১,৪১৩ প্লটের নথি যাচাই, স্থগিত ১,০৭৪টির কার্যক্রম   জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হচ্ছেন যারা   ৩৪ দিনের অচলাবস্থা কাটিয়ে ক্লাসে ফিরতে চান চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা   তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী    বাংলাদেশে সাম্রাজ্যবাদী শক্তির সাংস্কৃতিক আগ্রাসন চলছে : রিজভী   
বাংলাদেশে সাম্রাজ্যবাদী শক্তির সাংস্কৃতিক আগ্রাসন চলছে : রিজভী
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৬:০৩ পিএম   (ভিজিট : ১৮৬)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশের ভাষা ও সংস্কৃতিতে পরিকল্পিতভাবে পরিবর্তন আনার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তাঁর অভিযোগ, সাম্রাজ্যবাদী শক্তি সূক্ষ্ম কৌশলে সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে। তবে দেশের মানুষের এ ধরনের আগ্রাসন প্রতিরোধের সক্ষমতা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

গতকাল শনিবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলে সম্মিলিত সাংস্কৃতিক ঐক্য আয়োজিত ‘বাংলাদেশের সংস্কৃতির সংকট: স্বরূপ সন্ধান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, ‘আমাদের ভাষা ও সংস্কৃতির মধ্যে পরিকল্পিতভাবে কিছু নতুন শব্দ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে চর্চিত ও ব্যবহৃত শব্দগুলোকে বাদ দিয়ে নতুন নতুন রূপ চাপিয়ে দেওয়াটা সাম্রাজ্যবাদী তৎপরতারই অংশ।’ ইতিহাসের বিভিন্ন সংকটকালে একশ্রেণির বুদ্ধিজীবী ফ্যাসিবাদের তোষামোদি করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

সেমিনারে প্রধান আলোচক ছিলেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, দলের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক ও চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, একুশে পদকপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আব্দুল লতিফ মাসুম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত গবেষক ড. মুস্তাফা মজিদ।

এ ছাড়া আলোচনায় অংশ নেন রেজাবুদ্দৌলা চৌধুরী, চিত্রনায়ক হেলাল খান, সাংবাদিক গাজীউল হাসান খান, সংগীত পরিচালক ইথুন বাবু, মো. আবু হোরায়রা ও পারভীন সুলতানা রাব্বী।

একই দিন বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সাহিত্য পত্রিকা ‘সারেঙ’-এর ‘রেজাউদ্দিন স্টালিন সংখ্যা’র প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। সেখানে তিনি বলেন, রাজনীতিতে নানা পরিস্থিতি ও সমালোচনা মোকাবিলা করতে হয়। তাই সহনশীলতা ও ধৈর্য না থাকলে ভালো রাজনীতিক হওয়া সম্ভব নয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ড. মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান, মুক্তচিন্তা বাংলাদেশের আহ্বায়ক আবুল কাসেম হায়দার এবং কবি ও সাংবাদিক শাহীন চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘সারেঙ’-এর সম্পাদক আবদুর রহমান মল্লিক।

এতে আরও অংশ নেন জাহাঙ্গীর ফিরোজ, কামরুজ্জামান, সৈকত হাবিব, আসাদ কাজল এবং ছড়াকার ও এটিএন বাংলার প্রধান নির্বাহী (বার্তা) হাসান শরীফ।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]