বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬ ● ৬ কার্তিক ১৪৩৩

শিরোনাম: বাংলাদেশের ব্যর্থতা নিয়ে সমালোচনা নয়, ঐতিহাসিক জয়ের কথা মনে করালেন আফগান কোচ   রবিবার হাইকোর্টের বিচারিক কার্যক্রম শুরু দুপুর আড়াইটায়   বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান   দেশের ইতিহাসে প্রথমবার কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গোৎসব উদযাপন: প্রতিমন্ত্রী   ‘বাদাম বেচি, প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলাইছি, আর কী লাগে’   হেফাজতের নেতৃত্বে ৭ ইসলামী দলের নতুন জোট ‘সমমনা ইসলামী দল’   পদত্যাগের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে: ইশরাক   
হেফাজতের নেতৃত্বে ৭ ইসলামী দলের নতুন জোট ‘সমমনা ইসলামী দল’
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৪:০২ পিএম   (ভিজিট : ৩৫)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হেফাজতে ইসলামের নেতৃত্বে ‘সমমনা ইসলামী দল’ নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করেছে সাতটি ইসলামী দল। হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান জানিয়েছেন, এই প্ল্যাটফর্মের অধীনে একসঙ্গে কাজ করতে দলগুলো একমত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে মাখযানুল উলূম মাদরাসায় সাতটি ইসলামী দলের বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

সাজিদুর রহমান বলেন, যেসব দল বর্তমানে অন্য জোটে রয়েছে, তারাও সেসব জোট ছেড়ে ‘সমমনা ইসলামী দল’ রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার বিষয়ে একমত হয়েছে। আগামী ৫ ডিসেম্বর সাত দলের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, দেশ, জাতি ও ইসলামের স্বার্থে সমমনা ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করতে ভূমিকা রাখছে হেফাজতে ইসলাম। তবে সংগঠনটির নিজস্ব নির্দলীয় ভূমিকা অব্যাহত থাকবে।

নতুন এই প্ল্যাটফর্মে যুক্ত সাতটি দল হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]