বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬ ● ৬ কার্তিক ১৪৩৩

শিরোনাম: বাংলাদেশের ব্যর্থতা নিয়ে সমালোচনা নয়, ঐতিহাসিক জয়ের কথা মনে করালেন আফগান কোচ   রবিবার হাইকোর্টের বিচারিক কার্যক্রম শুরু দুপুর আড়াইটায়   বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান   দেশের ইতিহাসে প্রথমবার কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গোৎসব উদযাপন: প্রতিমন্ত্রী   ‘বাদাম বেচি, প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলাইছি, আর কী লাগে’   হেফাজতের নেতৃত্বে ৭ ইসলামী দলের নতুন জোট ‘সমমনা ইসলামী দল’   পদত্যাগের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে: ইশরাক   
‘বাদাম বেচি, প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলাইছি, আর কী লাগে’
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৪:০৫ পিএম   (ভিজিট : ৩১)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘আলহামদুলিল্লাহ, আমি কার সঙ্গে কথা কইলাম, আমার জীবন সার্থক। বাদাম বেচি, প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলাইছি, আর কী লাগে।’

বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনার দাকোপে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাত মেলানোর পর এভাবেই নিজের আনন্দ প্রকাশ করেন ভ্রাম্যমাণ বাদাম বিক্রেতা রাজু গাজী।

প্রধানমন্ত্রীর আগমনের খবর পেয়ে দীর্ঘদিনের স্বপ্ন পূরণের আশায় রাজু গাজী নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে যান। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার সকাল ১০টা ২৮ মিনিটে হেলিকপ্টারে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সেখান থেকে হেঁটে নলিয়ান কোস্টগার্ডের পন্টুনের দিকে যান তিনি।

পথের দুই পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে তাঁকে স্বাগত জানান।

পথে অনেকের সঙ্গে হাত মেলান প্রধানমন্ত্রী। কারও মাথায় হাত বুলিয়ে দেন। এ সময় স্থানীয় বাদাম বিক্রেতা রাজু গাজীর সঙ্গেও হাত মেলান তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলাতে পেরে রাজু বলেন, ‘অসংখ্য ধন্যবাদ স্যার। আমার খুব ভালো লাগছে।’

সকাল ১০টা ৪৮ মিনিটে পন্টুন থেকে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। দুপুর ১২টা ৫৫ মিনিটে তিনি নৌপথে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা মোংলার জেটিতে পৌঁছান।

বিকেলে প্রধানমন্ত্রীর মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শনের কথা রয়েছে। এরপর তিনি প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চলের এলাকাও ঘুরে দেখবেন।

দিনব্যাপী সরকারি কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]