বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬ ● ৬ কার্তিক ১৪৩৩

শিরোনাম: বাংলাদেশের ব্যর্থতা নিয়ে সমালোচনা নয়, ঐতিহাসিক জয়ের কথা মনে করালেন আফগান কোচ   রবিবার হাইকোর্টের বিচারিক কার্যক্রম শুরু দুপুর আড়াইটায়   বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান   দেশের ইতিহাসে প্রথমবার কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গোৎসব উদযাপন: প্রতিমন্ত্রী   ‘বাদাম বেচি, প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলাইছি, আর কী লাগে’   হেফাজতের নেতৃত্বে ৭ ইসলামী দলের নতুন জোট ‘সমমনা ইসলামী দল’   পদত্যাগের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে: ইশরাক   
রবিবার হাইকোর্টের বিচারিক কার্যক্রম শুরু দুপুর আড়াইটায়
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৪:২০ পিএম   (ভিজিট : ৪৯)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলমান অবকাশকালীন ছুটি শেষে প্রথম কার্যদিবস আগামী ২৫ অক্টোবর (রোববার) হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম দুপুর আড়াইটা থেকে শুরু হবে।

এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবকাশকালীন ছুটি শেষে প্রথম কার্যদিবসে রোববার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।

আপিল বিভাগের এক নম্বর এজলাসের সামনের করিডোরে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকসহ আইনজীবীরা উপস্থিত থাকবেন। এ ছাড়া আইনজীবীদের আপ্যায়নের জন্য সুপ্রিম কোর্টের মূল ভবনসংলগ্ন ইনার কোর্ট ইয়ার্ডের বাগানে ব্যবস্থা রাখা হবে।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানের কারণে আগামী ২৫ অক্টোবর রোববার হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম দুপুর আড়াইটা থেকে শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]