শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬ ● ৩০ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: এফবিসিসিআই প্রশাসক ফজলুল হকের নিয়োগ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত   মাহফুজ হত্যা মামলা: মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানোর আদেশ আদালতের   মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগে সম্মতি, তালিকাভুক্ত হচ্ছে ৩৩৮ এজেন্সি   সাবেক সংসদ সদস্য আবদুল হাইয়ের কফিনে রাষ্ট্রপতি ও ও প্রধানমন্ত্রীর পুস্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা    মক্কার মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর   কৃষিকে লাভজনক করতে কৃষকের হাতে প্রণোদনা পৌঁছানোর তাগিদ রাষ্ট্রপতির   রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নির্দেশ বলিউড অভিনেতা ইমরান খানকে   
এফবিসিসিআই প্রশাসক ফজলুল হকের নিয়োগ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৯:১৩ পিএম   (ভিজিট : ১২২)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক হিসেবে বিকেএমইএর সাবেক সভাপতি মো. ফজলুল হকের নিয়োগের বৈধতা নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। একই সঙ্গে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা আলাউদ্দিন আল মাসুমকে আগামী ১৬ নভেম্বর আপিল বিভাগে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশের পর অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানান, আপিল বিভাগের এ আদেশের ফলে ফজলুল হকের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন ও এফবিসিসিআইয়ের পরবর্তী নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই।

বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল ও আইনজীবী মো. তাজুল ইসলাম।

গত ২৬ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় মো. ফজলুল হককে ১২০ দিনের জন্য এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার অফিস আদেশে বলা হয়, বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী সরকারের অনুমোদনক্রমে সংগঠনটির কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং দেশের শিল্প ও বাণিজ্যের প্রসারের স্বার্থে এ নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, ১২০ দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে। পাশাপাশি এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশনাও রয়েছে।

এ নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আলাউদ্দিন আল মাসুম। গত ১৭ আগস্ট হাইকোর্ট রুল জারির পাশাপাশি আদেশ দেন, নির্ধারিত সময়ের মধ্যে ফজলুল হক নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হলে বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক এফবিসিসিআইয়ের দায়িত্ব গ্রহণ করবেন এবং চার মাসের মধ্যে নির্বাচন আয়োজনের ব্যবস্থা করবেন।

হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন বাণিজ্য সচিব। বৃহস্পতিবার শুনানি শেষে চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশটি স্থগিত করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়ার ক্ষেত্রে হাইকোর্ট এমন কোনো নির্দেশনা দিতে পারেন না, যার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সরকারকে আইনগতভাবে বাধ্য করা যায় না। চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করায় সরকার-নিযুক্ত প্রশাসক হিসেবে ফজলুল হকের দায়িত্ব পালন ও নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আইনি বাধা দূর হয়েছে।

তিনি আরও জানান, আইন অনুযায়ী প্রশাসকের দায়িত্ব পালনের মেয়াদ সর্বোচ্চ এক বছর পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে।

রিটকারী আলাউদ্দিন আল মাসুমের বিরুদ্ধে এফবিসিসিআই-সংক্রান্ত একাধিক রিট করার বিষয়টিও আদালতে তুলে ধরা হয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল। আদালতকে বিভ্রান্ত করা বা কোনো কোনো ক্ষেত্রে আদালত অবমাননার শামিল কর্মকাণ্ডের অভিযোগে তাঁকে আগামী ১৬ নভেম্বর আপিল বিভাগে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]