শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬ ● ৩০ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: এফবিসিসিআই প্রশাসক ফজলুল হকের নিয়োগ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত   মাহফুজ হত্যা মামলা: মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানোর আদেশ আদালতের   মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগে সম্মতি, তালিকাভুক্ত হচ্ছে ৩৩৮ এজেন্সি   সাবেক সংসদ সদস্য আবদুল হাইয়ের কফিনে রাষ্ট্রপতি ও ও প্রধানমন্ত্রীর পুস্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা    মক্কার মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর   কৃষিকে লাভজনক করতে কৃষকের হাতে প্রণোদনা পৌঁছানোর তাগিদ রাষ্ট্রপতির   রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নির্দেশ বলিউড অভিনেতা ইমরান খানকে   
সরকারি খরচে লিগ্যাল এইডের সহায়তা পেয়েছেন ১৬ লাখ ৬৩ হাজারের বেশি মানুষ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১০:২৬ এএম   (ভিজিট : ১৫৫)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সরকারি খরচে জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে আইনি সহায়তা পেয়েছেন ১৬ লাখ ৬৩ হাজার ৬২০ জন। আর্থিকভাবে অসচ্ছল, অসহায় ও বিচারপ্রার্থী মানুষের জন্য পরিচালিত এ কার্যক্রমের আওতায় সুপ্রিম কোর্ট ও জেলা লিগ্যাল এইড অফিস, শ্রমিক আইনগত সহায়তা সেল, জাতীয় হেল্পলাইন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সেবা দেওয়া হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আইনি সহায়তা পেয়েছেন ৩১ হাজার ৪০৯ জন। দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সেবা পেয়েছেন ১৩ লাখ ৮৩ হাজার ৬১৭ জন। এ ছাড়া ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে সহায়তা পেয়েছেন ৩০ হাজার ৬৫৮ জন।

অন্যদিকে, সরকারি আইনি সহায়তার জাতীয় টোল ফ্রি হেল্পলাইন ১৬৬৯৯-এর কল সেন্টারের মাধ্যমে সেবা পেয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৭৯ জন। ফেসবুক ও মেসেঞ্জারভিত্তিক অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ পেয়েছেন আরও ৪৫৭ জন।

আর্থিকভাবে অসচ্ছল, অসামর্থ্য ও বিচারপ্রার্থী জনগণের জন্য আইনি সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর আওতায় সরকার এ সেবা পরিচালনা করছে।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়। এর মূল লক্ষ্য হলো আর্থিক সীমাবদ্ধতার কারণে যেন কোনো নাগরিক ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করা।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]