শনিবার ● ১০ অক্টোবর ২০২৬ ● ২৪ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: প্রয়াত শিক্ষিকা দিপালী মুখার্জির ১২তম প্রয়াণ দিবস আজ   মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করতে প্রধানমন্ত্রীর আহ্বান   বনানীতে শেষ শ্রদ্ধা, বিকেলে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন তৌফিক ইমরোজ খালিদীর   যশোরে দাদার কবরের পাশে দাফন তাজমিনের, হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি পরিবারের   ফুটপাত দখলমুক্তের উদ্যোগ ঘিরে জামায়াত ষড়যন্ত্র করছে: ডিএনসিসি প্রশাসক   মুক্তির সাত দিনেই ৩৮৩ কোটি রুপি আয় ‘দৃশ্যম ৩’-এর   রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফায় হামলার দাবি হুতিদের, ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ   
বাংলাদেশ ট্যাক্স ল'ইয়ার্স এসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৬:২৭ পিএম   (ভিজিট : ৮০)

বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের (বিটিএলএ) ২০২৬-২০২৯ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। কমিটিতে রমিজউদ্দিন আহমেদ সভাপতি এবং মো. মাজম আলী খান মহাসচিব নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) ঢাকা ট্যাক্সেস বার হল রুমে বিটিএলএ এর ৩৯তম সাধারণ সভায় তাদের নির্বাচিত ঘোষণা করা হয়। নতুন কমিটিতে ১১ জন ভাইস প্রেসিডেন্ট, ১১ জন ডেপুটি সেক্রেটারি জেনারেলসহ বিভিন্ন পদে অফিস বিয়ারার হিসেবে মোট ৩১ জন নির্বাচিত হয়েছেন।

কমিটির ভাইস প্রেসিডেন্টরা হলেন- ঢাকা ক্যাপিটাল সিটির সৈয়দ আবদুন নূর, কমার্শিয়াল ক্যাপিটাল সিটি (চট্টগ্রাম) আলহাজ মো. মুসা, ঢাকা বিভাগের মো. শামসুর রহমান খান, চট্টগ্রাম বিভাগের মোস্তফা কামাল মনসুর, খুলনা বিভাগের এ্যাডভোকেট খান মনিরুজ্জামান, রাজশাহী বিভাগের মো. মুনতাসির মামুন, বরিশাল বিভাগের এস এম এনায়েত করিম, সিলেট বিভাগের আবুল ফজল, কুমিল্লা বিভাগের হোসেইন আহমেদ শাহজাহান, ময়মনসিংহ বিভাগের মোহাম্মদ রুহুল আমিন এবং রংপুর বিভাগের কাজী মোস্তাফিজুর রহমান। এডিশনাল সেক্রেটারি জেনারেল হিসেবে মো. আবু নাসের মজুমদার এবং ট্রেজারার হিসেবে নুরুল্লাহ ভূঁইয়া বেলাল নির্বাচিত হোন।

ডেপুটি সেক্রেটারি জেনারেল পদে রয়েছেন- ঢাকা ক্যাপিটাল সিটির এ টি এম রাশেদ বাবু, কমার্শিয়াল ক্যাপিটাল সিটি (চট্টগ্রাম) মো. ইমাম উদ্দিন, ঢাকা বিভাগের মো. জাহাঙ্গির আলম খান, চট্টগ্রাম বিভাগের মো. সারওয়ার আলম ভূঁইয়া, খুলনা বিভাগের মো. আমিনুর রহমান, রাজশাহী বিভাগের আমিরুল হাসান রতন, বরিশাল বিভাগের রাজিউল কবির, সিলেট বিভাগের মো. মিজানুর রহমান (মিঠু), কুমিল্লা বিভাগের মো. আবুল হাসেম রতন, ময়মনসিংহ বিভাগের রাকিবুল আহসান এবং রংপুর বিভাগের মজমুল হোসেন প্রামাণিক।

এ ছাড়া অর্গানাইজিং সেক্রেটারি হয়েছেন মো. সোলায়মান, লিগ্যাল এইড অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি আশরাফ হোসেন খান, কালচারাল সেক্রেটারি এম এ হালিম মন্টু, ইনফরমেশন অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মো. নূর নবী পাটোয়ারী এবং অফিস সেক্রেটারি মো. জামালউদ্দিন।

সংশ্লিষ্টরা জানান, নতুন কমিটিতে দেশের বিভিন্ন ট্যাক্সেস বার থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, লক্ষ্মীপুর, শেরপুর, রংপুর ও লালমনিরহাট ট্যাক্সেস বার থেকেও বিভিন্ন পদে প্রতিনিধিত্ব রয়েছে। এছাড়া সারাদেশে ৪২ হাজারের অধিক ট্যাক্স আইনজীবী রয়েছে।

বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের (বিটিএলএ) নবনির্বাচিত সভাপতি রমিজউদ্দিন আহমেদ বলেন, “আমাকে পুনরায় দ্বিতীয় মেয়াদের জন্য বিটিএলএ এর প্রেসিডেন্ট নির্বাচিত করায় দেশের সকল সম্মানিত ট্যাক্স ল'ইয়ার্সগণের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এই সম্মান,মর্যাদা, দায়িত্ব এবং অর্জন সব কিছুই সারা দেশের ট্যাক্স ল'ইয়ার্সদের প্রাপ্তি বলে আমি মনে করি। আমার দীর্ঘ পেশাজীবনের শেষ প্রান্তে এসে প্রিয় সহকর্মী ট্যাক্স ল'ইয়ার্সদের কল্যাণে নিজেকে অভিভাবক হিসেবে উৎস্বর্গ করব ইনশাআল্লাহ। দেশের ট্যাক্স আইনজীবীদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা, তাদের কল্যাণ নিশ্চিত করা এবং সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার জন্য সম্মানিত সকল সদস্যবৃন্দের সহযোগিতা চাই।”

তিনি বলেন, রাজস্ব ব্যবস্থাপনার পরিবর্তনের সংঙ্গে পেশাগত মান উন্নয়নের জন্য এনবিআরের সংঙ্গে আলোচনা করে যৌথভাবে ট্যাক্স ল'ইয়ার্সদের প্রশিক্ষণ ও সেমিনারের মাধ্যমে দেশের রাজস্ব আহরণ বৃদ্ধি ও করদাতাদের স্বার্থ রক্ষা করার জন্য জোরালো ভূমিকা নেয়া হবে। বিটিএলএ'কে আরও শক্তিশালী ও কার্যকরী করার লক্ষ্যে আমি প্রেসিডেন্ট হিসেবে জোরালো প্রচেষ্টার ফলে ইতোমধ্যে এনবিআর চেয়ারম্যান মহোদয় কর্তৃক বিটিএলএ'র অফিসের সাথে আরও একটি অফিসরুম বরাদ্দ পেয়েছি। নতুন কমিটি ট্যাক্স আইনজীবীদের স্বার্থ, পেশার মর্যাদা এবং সংগঠনের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এ জন্য পুনরায় সকল সম্মানিত ট্যাক্স ল'ইয়ার্সদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]