শনিবার ● ১০ অক্টোবর ২০২৬ ● ২৪ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: প্রয়াত শিক্ষিকা দিপালী মুখার্জির ১২তম প্রয়াণ দিবস আজ   মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করতে প্রধানমন্ত্রীর আহ্বান   বনানীতে শেষ শ্রদ্ধা, বিকেলে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন তৌফিক ইমরোজ খালিদীর   যশোরে দাদার কবরের পাশে দাফন তাজমিনের, হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি পরিবারের   ফুটপাত দখলমুক্তের উদ্যোগ ঘিরে জামায়াত ষড়যন্ত্র করছে: ডিএনসিসি প্রশাসক   মুক্তির সাত দিনেই ৩৮৩ কোটি রুপি আয় ‘দৃশ্যম ৩’-এর   রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফায় হামলার দাবি হুতিদের, ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ   
প্রয়াত শিক্ষিকা দিপালী মুখার্জির ১২তম প্রয়াণ দিবস আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১:৫০ এএম   (ভিজিট : ৫৭)

প্রয়াত সহকারী শিক্ষিকা দিপালী মুখার্জি

প্রয়াত সহকারী শিক্ষিকা দিপালী মুখার্জি

আজ ১০ অক্টোবর, ঐতিহ্যবাহী লোহাগড়া-লক্ষ্মীপাশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রয়াত সহকারী শিক্ষিকা দিপালী মুখার্জির ১২তম প্রয়াণ দিবস।

২০১৫ সালে শুভ মহালয়ার পুণ্যতিথিতে বার্ধক্যজনিত কারণে লক্ষ্মীপাশায় নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর চলে যাওয়ার এক যুগ পেরিয়ে গেলেও পরিবার-পরিজন, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের হৃদয়ে তিনি আজও স্মরণীয়।

একজন নিবেদিতপ্রাণ শিক্ষিকা হিসেবে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া দিপালী মুখার্জি তাঁর কর্ম ও স্মৃতির মধ্য দিয়ে বেঁচে থাকবেন সবার হৃদয়ে। প্রিয়জনকে হারানোর বেদনা সময়ের সঙ্গে কিছুটা ম্লান হলেও তাঁর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।

তাঁর ১২তম প্রয়াণ দিবস উপলক্ষে আজ শনিবার লক্ষ্মীপাশায় তাঁর নিজ বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে প্রয়াতের আত্মার চিরশান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে প্রার্থনা কামনা করা হয়েছে।

উল্লেখ্য, প্রয়াত দিপালী মুখার্জি দৈনিক যায়যায়দিন পত্রিকার সাংবাদিক রূপক মুখার্জির মা।

বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালোবাসায় স্মরণ করছি প্রয়াত দিপালী মুখার্জিকে। তাঁর স্মৃতি অমলিন থাকুক, পরলোকগত আত্মা চিরশান্তি লাভ করুক।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]