প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৬:৪৩ পিএম (ভিজিট : ১১৫)

গাজীপুরের কালিয়াকৈরে সূত্রাপুর ইউনিয়নের টালাবহ গ্রামের উত্তর -পূর্ব পাড়া এলাকায় ফলিমারা বিলের পারে অজ্ঞাতনামা এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে এক বৃদ্ধা মহিলা আনুমানিক বয়স ( ৮০) বিলের পারে মৃত দেহ দেখতে পায়। বিষয়টি স্থানীয় ইউপি মেম্বারকে জানালে কালিয়াকৈর থানা পুলিশকে খবর দেই। সংবাদ পেয়ে পুলিশ গঠনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে । মৃতদেহের কোমরে পান,বিস্কুট ও ৫ টাকা কয়েন, ২ টাকা, দশ টাকা ও ২০ টাকার নোট সহ ৩১৬ টাকা পাওয়া গেছে। স্থানীয়দের ধারণা বয়স্কা ও বৃদ্ধা মহিলা ভিক্ষুক ছিল।
স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড মেম্বার মোঃ ছানোয়ার হোসেন বলেন, অজ্ঞাতনামা নামা মহিলার মৃত দেহ পাওয়ার খবরটি জানার পর থানা পুলিশকে সংবাদ দেই। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
কালিয়াকৈর থানার এসআই মনিরুজ্জামান জানান, সংবাদ পেয়ে গঠনস্থলে এসে বৃদ্ধার মহিলার মরদেহ উদ্ধার করি। ধারণা করা হচ্ছে ভিক্ষুক অজ্ঞাত নামা মহিলা পানিতে নামার চেষ্টা করে এবং কাদার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে মৃত্যুবরণ করে । বিষয়টি পুলিশের কার্যক্রম প্রক্রিয়াধিন।