শনিবার ● ১০ অক্টোবর ২০২৬ ● ২৪ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: প্রয়াত শিক্ষিকা দিপালী মুখার্জির ১২তম প্রয়াণ দিবস আজ   মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করতে প্রধানমন্ত্রীর আহ্বান   বনানীতে শেষ শ্রদ্ধা, বিকেলে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন তৌফিক ইমরোজ খালিদীর   যশোরে দাদার কবরের পাশে দাফন তাজমিনের, হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি পরিবারের   ফুটপাত দখলমুক্তের উদ্যোগ ঘিরে জামায়াত ষড়যন্ত্র করছে: ডিএনসিসি প্রশাসক   মুক্তির সাত দিনেই ৩৮৩ কোটি রুপি আয় ‘দৃশ্যম ৩’-এর   রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফায় হামলার দাবি হুতিদের, ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ   
আসন্ন দুর্গাপূজার উৎসব রাষ্ট্রীয় শঙ্কামুক্ত নয়: গয়েশ্বর
কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৬:০৭ পিএম   (ভিজিট : ৬৫)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আসন্ন দুর্গাপূজার উৎসব রাষ্ট্রীয় শঙ্কামুক্ত নয়। দুর্গাপূজাকে ঘিরে নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি এলাকার নেতাকর্মীদের পাশাপাশি প্রশাসনকেও সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপিত হতে পারে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে নেতাকর্মী ও প্রশাসনকে সতর্ক থাকতে হবে।

শুক্রবার সকালে ঢাকা-৩ আসনের শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয়টির অ্যাডহক কমিটির সভাপতি বিমল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় ইতিহাস ও বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রসঙ্গেও বক্তব্য দেন।

তিনি বলেন, ইতিহাস কখনো মুছে যাবে না। যারা ইতিহাস মুছে দিতে চায়, তারা ক্ষমার অযোগ্য অপরাধ করেছে।

শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের সমালোচনা করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন ড. পি কে রায়। তাঁর নাম অনুসারে একসময় শিক্ষাপ্রতিষ্ঠানটির নাম ছিল শুভাঢ্যা পি কে রায় উচ্চ বিদ্যালয়। কী কারণে এবং কারা এই নাম পরিবর্তন করেছেন, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন এবং এর কঠোর সমালোচনা করেন।

তিনি আরও বলেন, পি কে রায় ভারতবর্ষের একজন খ্যাতিমান ব্যক্তি ছিলেন। তার নাম ও ইতিহাস যথাযথভাবে সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন মোল্লা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আহসান উল্লাহ চৌধুরী, অ্যাডভোকেট সেলিম চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন সোহেলসহ শিক্ষক ও অভিভাবকেরা।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]