বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬ ● ২২ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: মদিনায় যেসব স্থানে নামাজ পড়েছেন নবী কারিম (সা.)   ধর্ম-বর্ণ-পরিচয় নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী   বণিকদের আস্থা ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চান আসাদুজ্জামান   ফিশারিঘাটে মাছ কিনতে নারীদের ভিড়, সভাপতি-বিএফডিসি ব্যবস্থাপকের তদারকি নিয়ে প্রশ্ন   সামরিক ড্রোন রপ্তানির ৮৬ শতাংশই যুক্তরাষ্ট্র-ইরানের দখলে   ডিসেম্বর ঘিরে নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই: ডিবি প্রধান   প্রশাসনে ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে আছে: রিজভী   
মদিনায় যেসব স্থানে নামাজ পড়েছেন নবী কারিম (সা.)
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৮:৫২ পিএম   (ভিজিট : ১২১)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মদিনা মোনাওয়ারায় মহানবী হজরত মুহাম্মদ (সা.) যেসব মসজিদ ও স্থানে নামাজ আদায় করেছেন, সেগুলো চিহ্নিত করে একটি ঐতিহাসিক মানচিত্র প্রকাশ করেছে কিং আবদুল আজিজ ফাউন্ডেশন ফর রিসার্চ অ্যান্ড আর্কাইভস।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, মানচিত্রটিতে মদিনা মোনাওয়ারার বিভিন্ন এলাকায় অবস্থিত মহানবী (সা.)-এর নামাজ আদায়ের সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকটি ঐতিহাসিক মসজিদ ও স্থান অন্তর্ভুক্ত করা হয়েছে।

মানচিত্রে আল-ফাসহ মসজিদ, মসজিদে বনি হারিসা, মসজিদে বনি সালামা (আল-কিবলাতাইন), আল-ফাতহ মসজিদ (খন্দক), বনি মুআবিয়া মসজিদ, বনি খুজাইমা মসজিদ (আল-খাজরাজ), বনি হারাম মসজিদ, বনি জুহাইনাহ মসজিদ, বনি জুরাইক মসজিদ, আল-সুকিয়া মসজিদ, আল-মানারাতাইন মসজিদ, বনি জাফর মসজিদ, মসজিদে নববি, বনি জাদিলাহ মসজিদ, বনি মাজিন মসজিদ, বনি খাদরাহ মসজিদ, বনি দিনার মসজিদ, বনি খাতমাহ মসজিদ, আল-হাবলি মসজিদ, বনি বায়দাহ মসজিদ, উতবান বিন মালিক মসজিদ, বনি উমাইয়া মসজিদ, কুবা মসজিদ, বনি ওয়াকিফ মসজিদ, বনি ওয়াইল মসজিদ ও আল-শাজারাহ মসজিদসহ বিভিন্ন স্থান চিহ্নিত করা হয়েছে।

এ ছাড়া মদিনার আরও কিছু ঐতিহাসিক স্থানও মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে মহানবী (সা.) বিভিন্ন সময়ে নামাজ আদায় করেছেন বলে উল্লেখ রয়েছে।

কিং আবদুল আজিজ ফাউন্ডেশনের ‘দুয়ুফুর রহমানের সেবা কর্মসূচি’র আওতায় নেওয়া বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে মানচিত্রটি প্রকাশ করা হয়েছে। এটি সৌদি ভিশন ২০৩০-এর একটি কর্মসূচিরও অংশ।

সিরাতুন্নবী ও মদিনা মোনাওয়ারার ইতিহাসে আগ্রহীদের জন্য মানচিত্রটি গুরুত্বপূর্ণ একটি দলিল হিসেবে বিবেচিত হচ্ছে। এর মাধ্যমে ঐতিহাসিক স্থানগুলোর অবস্থান চিহ্নিত করার পাশাপাশি মদিনা শহরের ঐতিহাসিক সীমানার মধ্যে এসব স্থানের ভৌগোলিক অবস্থান ও বিস্তৃতি সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

মানচিত্রটির মূল উদ্দেশ্য মদিনা মোনাওয়ারার ঐতিহাসিক ও ভৌগোলিক স্থানগুলোর তথ্য একত্রে তুলে ধরা, যাতে পবিত্র এই শহরে আগত দর্শনার্থীরা গুরুত্বপূর্ণ স্থানগুলো সম্পর্কে সহজে ধারণা নিতে পারেন।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]