| শিরোনাম: |
সংগৃহীত ছবি
১৯৩৬ সালের ২২ জুন নড়াইলের মির্জাপুর গ্রামে জন্মগ্রহণ করেন তৌহিদুর রহমান। ১৯৫৩ সালে যশোরে আয়কর আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পেশাগত দায়িত্বের পাশাপাশি ১৯৬০ সাল থেকে সাংবাদিকতার সঙ্গেও যুক্ত হন।
কর্মজীবনের শুরুতে অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি) এবং পরবর্তীতে বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৩৫ বছরের সাংবাদিকতা জীবনে যশোরের সংবাদজগতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।
আইন ও সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও সেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন তৌহিদুর রহমান। দেশের লায়নিজম আন্দোলনের সঙ্গেও তিনি দীর্ঘদিন সম্পৃক্ত ছিলেন। মানুষের কল্যাণে তাঁর অবদান ও সমাজের প্রতি দায়বদ্ধতা তাঁকে স্মরণীয় করে রাখবে।
প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে সাংবাদিক, আইনজীবী ও সামাজিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
ভোরের পাতা গ্রুপ এর পক্ষ থেকে আমরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন এবং জান্নাত নসিব করুন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা।