প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৩:৫০ পিএম (ভিজিট : ১৩৯)

পিরোজপুরের সন্ধ্যা নদীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কাপড় ও থ্রি পিস আটক করা হয়েছে। অভিযান চলাকালে ‘হাজী পেয়ার’ নামের একটি ট্রলার থেকে প্রায় ২৫০ বস্তা ভারতীয় কাপড় উদ্ধারের প্রক্রিয়া চলছে।
গোপন সূত্রে জানা যায় ট্রলারের ভিতরে ব্যাপক পরিমাণ মাদকদ্রব্য রয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে ট্রলারটি আটক করে কোস্ট গার্ড ও পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ট্রলারটি পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা সেটি থামাতে প্রায় ২৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন বলে জানা গেছে।
অভিযানস্থলে উপস্থিত রয়েছেন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার, পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম সহ বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।