রবিবার ● ৪ অক্টোবর ২০২৬ ● ১৮ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: চাঁপাইনবাবগঞ্জে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু   বিমানবন্দরে তিন অভিযানে ৬৭ ভরি স্বর্ণসহ আটক ৭   কক্সবাজার সৈকতে সরকারি জমিতে ‘হাঁড়ি’ রেস্টুরেন্ট!   মাঝ আকাশে হামলার শিকার সেই ভারতীয় ‘হিরো’ পাইলটকে হাসপাতালে দেখতে গেলেন দুবাইয়ের যুবরাজ   সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুয়াং ক্লাবে এসআরবি-এনবিআরের অভিযান   ট্রাম্পের দেওয়া নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি প্রকাশ   এশিয়ান গেমসে ব্যর্থতায় ‘জাতির কাছে লজ্জিত’ কোচ সালাউদ্দিন   
ঝিকরগাছায় কোরআনে হাফেজ ৪ শিক্ষার্থীকে পাগড়ী ও ক্রেস্ট প্রদান
রফিকুল ইসলাম, ঝিকরগাছা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৩:৫২ পিএম   (ভিজিট : ৫৩)

যশোরের ঝিকরগাছার মোবারকপুর মোহাম্মদিয়া ফুরকানিয়া হাফিজিয়া ও নূরানী ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে হিফজ সমাপনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কোরআনে হাফেজ চারজন কৃতি শিক্ষার্থীকে পাগড়ী পরিধান ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
শনিবার (০৩ অক্টোবর) সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত কোরআনের হাফেজদের সম্মাননা প্রদানে এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

এসময় নবীন হাফেজদের মাথায় পাঁগড়ি পরিয়ে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

পাগড়ী ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক মো: হুমায়ুন কবির।
এসময় উপস্থিত ছিলেন, মোবারকপুর মোহাম্মাদীয়া ফুরকানিয়া হাফিজীয়া ও নূরানী ক্যাডেট  মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা মুশফিকুর রহমান, মাদ্রাসার কোষাধাক্ষ মমিনুল ইসলাম নাহিদ,দপ্তর সম্পাদক শাহাজান আলী, সদস্য রফিকুল ইসলাম, মোবারকপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি সাইফুল ইসলাম।

পাগড়ী ও ক্রেস্ট প্রাপ্ত হাফেজ মোহাম্মদ আজমির হোসেন, হাফেজ মোহাম্মদ ইমাদুল হক,হাফেজ মোহাম্মদ সাইদুর রহমান সিয়াম ও হাফেজ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সময় উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে আলোচকরা আশাবাদ ব্যক্ত করে বলেন,"পবিত্র কোরআনের হাফেজ হওয়া অত্যন্ত মর্যাদা ও সম্মানের বিষয়। হাফেজরা কোরআনের আলো সমাজে ছড়িয়ে দিয়ে নৈতিকমূল্যবোধ  ও আদর্শ সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন"।

হাফেজ শিক্ষার্থীদের ইসলামের আদর্শে জীবন গড়ে তোলার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং নবীন হাফেজদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত করেন, হাফেজ মুশফিকুর রহমান। 

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, আলেম-ওলামা, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]