প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১১:৫৬ এএম (ভিজিট : ২১)

সংগৃহীত ছবি
মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে গাজীপুরের নাগরী ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাদকবিরোধী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
নাগরী ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ূন সরকার, বিএনপি নেতা নজরুল ইসলাম সরকারসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে মো. হুমায়ূন সরকার বলেন, “মাদক আমাদের সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি বড় হুমকি। মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে শুধু আইনগত ব্যবস্থা নয়, সামাজিক সচেতনতা ও প্রতিরোধও গড়ে তুলতে হবে।”
তিনি বলেন, “নাগরী ইউনিয়নের প্রতিটি এলাকায় মাদকবিরোধী সচেতনতা তৈরি করতে আমরা কাজ করতে চাই। একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
এ সময় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় পরিবার ও সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
কর্মসূচিতে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।