মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: সুন্দরবনের পর্যটন স্পটে শুরু হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম   ৩০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ   ডিসেম্বরের হাইপ আর ন্যারেটিভ সেপ্টেম্বরেই শেষ: আসিফ মাহমুদ    ‘আলহামদুলিল্লাহ, তিন নম্বর জন ডান’   ইরানবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার যমজ বোনের একজনের মৃত্যুদণ্ড   রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী   বিরামপুরের গোবিন্দপুর সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি-গ্রামবাসী   
শেফ আফলাতুন নাহারের জন্মদিন উদযাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১২:০৯ এএম   (ভিজিট : ৪৮৫)

দেশের বিশিষ্ট রন্ধনশিল্পী, লেখক, কালিনারি ট্রেনার এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সার্টিফাইড অ্যাসেসর ও ট্রেনার আফলাতুন নাহারের জন্মদিন ছিল সোমবার (৮ জুন)। 

পারিবারিক পরিবেশে অনাড়ম্বরভাবে তার জন্মদিন উদযাপন করা হয়। 

জন্মদিন উপলক্ষে নিজের অনুভূতি জানিয়ে শেফ আফলাতুন নাহার বলেন, 'এমন দিনে আমার পরলোকগত মা-বাবাকে বেশি করে মনে পড়ছে। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আমার সকাল শুরু হয়েছে। আমি এই দিনটি সবসময় পরিবারের সঙ্গে কাটাতে পছন্দ করি, আজও তার ব্যতিক্রম হয়নি। এ ছাড়া পরবর্তী প্রকাশনার জন্যে কিছু লেখালেখি করেছি।

উল্লেখ্য, এখন পর্যন্ত তার তিনটি কবিতার বই প্রকাশিত হয়েছে। 

নিজের সেক্টর সম্পর্কে বলেন, কালিনারি সেক্টর একটি বিকাশমান সেক্টর। বাংলাদেশের শেফদের আন্তর্জাতিক চাহিদা অনেক। যতবেশি শিক্ষিত জনশক্তি এই সেক্টরে আসবে ততই কল্যাণকর। একজন ট্রেনার হিসেবে আমি খুব কাছ থেকে এই সেক্টরকে দেখছি এবং আশাবাদী হচ্ছি।

জন্মদিনে তিনি সুখি ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেন বলে জানান।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]