মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিল মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজ   আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি   মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত   ভারত-বাংলাদেশ ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়ে সতর্কবার্তা দিল পশ্চিমবঙ্গ   রায়গঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৭ দোকান   মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল   ইরানের পাল্টা হামলায় জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ   
নবম পে-স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১২:২৩ পিএম   (ভিজিট : ১৩৬৮)

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। মূল্যস্ফীতি ও সরকারের বাজেটের ওপর চাপ কমাতে দুই অর্থবছরে চার ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়। 

সোমবার (৩১ আগস্ট) এ সংক্রান্ত সুপারিশ মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপনের কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারের উচ্চপর্যায়ের আলোচনার ভিত্তিতে ধাপে ধাপে পে-স্কেল বাস্তবায়নের কৌশল নেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ১ জুলাই থেকে মূল বেতনের ৩০ শতাংশ কার্যকর করা হতে পারে। এরপর আগামী বছরের শুরু থেকে আরও ৩৫ শতাংশ কার্যকর করার সুপারিশ করা হয়েছে। অবশিষ্ট অংশ পরবর্তী অর্থবছরের জুলাইয়ে এবং এরপর ওই অর্থবছরের জানুয়ারিতে বিভিন্ন ভাতা বাস্তবায়নের মাধ্যমে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। 

অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামোয় প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

দীর্ঘ প্রায় এক দশক পর ২০২৫ সালের ২৭ জুলাই ২৩ সদস্যের নবম জাতীয় পে কমিশন গঠন করা হয়। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি প্রতিবেদন জমা দেয়। এরপর পে-স্কেল বাস্তবায়নের কৌশল নির্ধারণে একটি উচ্চপর্যায়ের কমিটিও গঠন করা হয়। 

এর আগে ১১ জুন জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকরের ঘোষণা দিয়েছিলেন। তবে বাস্তবায়নের পদ্ধতি নিয়ে পরবর্তী সময়ে ধাপে ধাপে কার্যকরের পরিকল্পনা সামনে আসে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]