প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১২:৫৪ পিএম (ভিজিট : ১০১)

ফাইল ছবি
জাতিসংঘের আসন্ন বৈশ্বিক জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সৌদি আরবের জেদ্দায় তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।
ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের ২৩তম বিশেষ অধিবেশনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন দুই দেশের প্রতিনিধিরা।
বিশেষ করে অর্থনীতি ও প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে অংশীদারত্ব সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে দুই দেশের সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।
উল্লেখ্য, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক বার্ষিক সম্মেলন কপ-৩১ আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হবে। সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা রোধ ও জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী আলোচনা হওয়ার কথা রয়েছে।